Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাদল অধিবেশনে পাশ হল বিতর্কিত বন (সংরক্ষণ) সংশোধনী বিল

বাদল অধিবেশনে পাশ হল বিতর্কিত বন (সংরক্ষণ) সংশোধনী বিল

Online Desk জুলাই 26, 2023
kunda.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভার বাদল অধিবেশনে পাশ হল বিতর্কিত বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩। এই বিলের ফলে পাঁচ হেক্টর জমিতে জঙ্গল সাফ করার জন্যও কোনো পূর্বানুমতির প্রয়োজন হবে না। দেশের বনভূমি বিপন্ন বলে দাবি করেছে পরিবেশ প্রেমীরা। এমন কি আদানি গোষ্ঠীকে সুবিধা করে দিতে এই বিল এনেছে বিজেপি সরকার বলে দাবি বিরোধী দল গুলির।
কেন্দ্রের বিজেপি সরকারের মতে, ১৯৮০ সালের বন আইন সংশোধনের প্রয়োজন ছিল। কারণ ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ২.৫ থেকে ৩.০ বিলিয়ন টন CO2 সমতুল্য কার্বন সিঙ্ক তৈরি করার প্রয়োজন। সে জন্য দেশের বনভূমিকে বৃদ্ধি করতে বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩ অত্যন্ত জরুরি ছিল।
যদিও বিজেপি বিরোধী শিবিরের দাবি, ১৯৮০ সালের বন আইনের মূল কথা হল, অরণ্য এলাকায় কোনও অন্য ধরনের কাজ করা যাবে না। তার জন্য বন মন্ত্রকের অনুমতি লাগবে। সেই আইনে সংশোধন করে ‘জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প ও নিরাপত্তা বিষয়ক প্রকল্প’-এর ক্ষেত্রে এই বিধিনিষেধ তুলে নিল মোদি সরকার। কংগ্রেসের দাবি, বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩ এর ফলে অরণ্যের অধিকার আইনও লঙ্ঘন করা হল। জঙ্গলে যাঁদের অধিকার সেই আদিবাসীদের বঞ্চিত করা হল।
বিলটিতে বিভিন্ন প্রকল্পের জন্য জঙ্গলের কিছু শ্রেণীর জমিকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, রেলওয়ে ট্র্যাক বা সড়ক তৈরির কাজে বনভূমিকে ব্যবহার করা যাবে। পাঁচ হেক্টর জমিতে জঙ্গল সাফ করার জন্যও কোনো পূর্বানুমতির প্রয়োজন হবে না।

Post Views: 91

Continue Reading

Previous: সেনাবাহিনীতে পাক নাগরিক ! তদন্ত শুরু করতে FIR দায়ের করতে চায় সিবিআই
Next: ‘পোস্টিং দুর্নীতি কাণ্ডে একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি’, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.