Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে ফের বিভ্রাট, বাতিল উড়ান

এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে ফের বিভ্রাট, বাতিল উড়ান

Online Desk জুন 17, 2025
IMG-20250617-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে বিভ্রাটের জেরে বাতিল করা হল উড়ান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জন আরোহীর মৃত্যুর পর এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার প্রথম লন্ডনগামী উড়ান হিসেবে যাত্রা শুরু করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ ফ্লাইট। কিন্তু ‘প্রযুক্তিগত ত্রুটি’-র কারণে মঙ্গলবার দুপুরে ওই উড়ান বাতিল করা হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর ১টা ১০ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই উড়ান বাতিল করা হয়। উড়ান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার কবলে পিড়ে। বিমান বন্দরের বাইরে সেটি ভেঙে পড়ে। যার ফলে বিমানে থাকা ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। অবিশ্বাস্য ভাবে বেঁচে যান এক যাত্রী। বিমানের আরোহীদের পাশাপাশি আহমেদাবাদ মেডিক্যাল কলেজের যে হস্টেলের উপর বিমানটি ভেঙে পড়েছিল, সেখানকার ২৯ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এআই ১৮০ বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। কলকাতা বিমানবন্দরে সেই সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।

Post Views: 184

Continue Reading

Previous: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আলিফ আহমেদের হয়ে ভোট প্রচারে ফিরহাদ হাকিম
Next: জি৭ সম্মেলনে কাটছাঁট করলেন ট্রাম্প, তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.