Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ট্রাম্প দুষলেন ক্যালিফোর্নিয়া প্রশাসনকে

দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ট্রাম্প দুষলেন ক্যালিফোর্নিয়া প্রশাসনকে

Online Desk জানুয়ারি 13, 2025
FotoJet.jpg

ওয়েব ডেস্ক: মার্কিন মুলুকে বসবাসকারীদের পৃথিবীর উন্নত দেশের বাসিন্দা বলা হয়। এদিকে বাস্তব অন্য কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা নানা বিপদের সম্মুখীন। লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের জেরে ইতিমধ্যে মৃতের সংখ্যা ২৪জন। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই।
হলিউডের একাধিক প্রসিদ্ধ অভিনেতার বিলাসবহুল বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। সূত্রের খবর, হলিউডের প্রসিদ্ধ অভিনেতা অ্যান্থনি হপকিনস, প্যারিস হিলটন, মেল গিবসন, বিলি ক্রিস্টালের মতো শিল্পীর বাড়ি দাবানলের লেলিহান আগুনে ছাই হয়ে গিয়েছে।
সূত্রের খবর, এদিকে তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। এতে দাবানল দ্রুত হারে ছড়াচ্ছে। ঝোড়ো হাওয়া বইছিল প্রতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে। রবিবার রাত থেকে বাতাসের তেজ ফের বেড়েছে। কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, প্রশাসন তা ভেবে দিশাহারা। একদিকে লেলিহান দাবানল মোকাবিলাতে তীব্র জলাভাব, এছাড়া দমকলকর্মীও নেই পর্যাপ্ত সংখ্যক। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন, বর্তমানে যে দাবানল ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তা সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড।
সূত্রের খবর, সোমবারও দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার প্যালিসাডেস ফায়ার জোন এবং ইটন ফায়ার জোন। এই দুই জোনে যথাক্রমে ৮জন এবং ১৬জনের মৃত্যু সংবাদ মিলেছে। দুর্গত এক লক্ষাধিক মানুষ ত্রাণশিবিরে আশ্রিত। প্যালিসাডেস ফায়ার জোনের ২৩ হাজার ৬০০ একর এলাকা আগুনে পুড়ছে। আর ইটন ফায়ার জোনের ১৪ হাজার একর এলাকা আগুনে পুড়ছে বলে খবর। আরও ভয়াবহভাবে দাবানলের ফলে বাতাসে আত্মপ্রকাশ করেছে অগ্নিপিণ্ডের টর্নেডো।
সূত্রের খবর, এপর্যন্ত বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দফতর মিলিয়ে ১২ হাজার নির্মাণ ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১৩৫ বিলিয়ন ডলার থেকে সর্বশেষ খবর অনুসারে, ক্ষয়ক্ষতির পরিমাণ এসে ঠেকেছে ১৫০ বিলিয়ন ডলারে।
এদিকে দাবানল ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে রাজনীতি। আসন্ন ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবানল প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া প্রশাসনকে দুষেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়া প্রশাসন দাবানল মোকাবিলায় ব্যর্থ।

Post Views: 80

Continue Reading

Previous: টেন্ডার দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে পবন সিং , কটাক্ষ তৃণমূলের
Next: ২১ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল, কলকাতাবাসীর জন্য সুখবর শোনালেন রাজীব শুক্লা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.