Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেমিককে দিয়ে স্বামীকে খুন! পুলিশের কাছে ডাকাতির নাটক মহিলার, অবশেষে গ্রেফতার

প্রেমিককে দিয়ে স্বামীকে খুন! পুলিশের কাছে ডাকাতির নাটক মহিলার, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 12, 2026
crime-d.jpg

ওঙ্কার ডেস্ক: পরকীয়ায় পথের কাঁটা ছিলেন স্বামী। আর তাঁকে দুনিয়া থেকে সরাতে চেয়েছিলেন স্ত্রী। সে কারণে প্রেমিকের সঙ্গে মিলে জীবনসঙ্গীকে খুন করালেন মহিলা। ঘটনার পর পুলিশের কাছে তিনি ডাকাতির গল্প ফাঁদেন। যদিও তদন্তকারীরা অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার বয়স ২৩ বছর। ঘটনাটি আটের থানা এলাকায় ঘটেছে। পুলিশ সুপার অসিত যাদব জানিয়েছেন, অভিযুক্ত মহিলা রুবি এবং তার সঙ্গী বিশাল বিমল (২১)-কে ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে খুনের ছক কষার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। রিপোর্ট অনুসারে, গত ৮ এপ্রিল এই হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ জানতে পারে নীলেশ জাটভ (২৭) নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে চেপে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। রুবি তদন্তকারীদের কাছে দাবি করেন, রিডোলি-খারিকা রাস্তায় যাওয়ার সময় তাঁর ব্যাগটি পড়ে যায়। তিনি সেটি তোলার জন্য বাইক থেকে নামলে হামলাকারীরা তাঁর স্বামীকে গুলি করে। তবে, তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ হয় পুলিশের। এসপি বলেন, ‘তদন্ত চলাকালীন স্ত্রীর বক্তব্য সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশ তাঁকে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করে। যার ফলে রহস্যের সমাধান হয়।’

তদন্তকারীরা পরে জানতে পারেন, বিমলের সঙ্গে রুবির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অভিযোগ নিজেদের সম্পর্কে স্বামীকে বাধা হিসেবে দেখতেন ওই তরুণী। পুলিশ জানায়, সে কারণে তাঁকে হত্যার পরিকল্পনা করে তাঁরা। যাতে তাঁর স্বামী বাইক থামায় সে কারণে রুবি ইচ্ছা করেই নির্ধারিত জায়গায় তাঁর ব্যাগটি ফেলে দেন। স্বামী বাইক থামাতেই তাঁকে বিমল ও তার সহযোগী গুলি করে বলে অভিযোগ। এরপর, পুলিশ একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত আরেক জনকে খুঁজছে পুলিশ।

Post Views: 107

Continue Reading

Previous: সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা জারি করল বিহার স্বাস্থ্য দফতর
Next: বিশ্বের সঙ্গীতপ্রেমীদের জন্য এক দুঃখের দিন’ ! আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ শচীন-বিরাট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.