একটি রাজ্য যেখানে দুশটির বেশি নদীর উৎসস্থল রয়েছে। এ কারণেই রাজ্যটিকে ‘নদীয়োঁ কা মায়কা’ বলা হয় । ভাবতে থাকছেন তো রাজ্যটার নাম কী হতে পারে ? মধ্যপ্রদেশকে বলা হয় মাদার ল্যান্ড অফ রিভার অথবা নদীদের বাপের বাড়ি। ভারতের আর কোনো রাজ্যে এত বিপুল সংখ্যক নদীর উৎস বা প্রবাহ দেখা যায় না। ভারতের অনেক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নদী এই রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। নর্মদা নদীর মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং একে মধ্য়প্রদেশের লাইফলাইন বা জীবনরেখা বলা হয়। তাপ্তি মুলতাই নামক স্থান থেকে উৎপন্ন হয়ে পশ্চিমে প্রবাহিত হয়েছে।চম্বল ও বেতয়া নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। শোন নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে উত্তর-পূর্বে গিয়ে গঙ্গা নদীর সাথে মিশেছে।এছাড়া মাহি, শিপ্রা এবং কেন নদীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎসও এই মধ্যপ্রদেশেই। এবার প্রশ্ন হল মধ্যপ্রদেশকে নদীদের “বাপের বাড়ি” বা “মায়কা” কেন বলা হয়? ভারতীয় সংস্কৃতিতে মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যায়। ঠিক একইভাবে, মধ্যপ্রদেশের বুক থেকে উৎপন্ন হওয়া বেশিরভাগ নদীই এই রাজ্যের সীমানা পেরিয়ে অন্য রাজ্যে , যেমন গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র গিয়ে শেষ হয়। যেহেতু নদীগুলো এখানে জন্ম নিয়ে অন্য রাজ্যে বিদায় নেয়, তাই মধ্যপ্রদেশকে নদীগুলোর আপন বাপের বাড়ি হিসেবে বিবেচনা করা হয়।