Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাদুরাই কান্ডঃ গ্রেফতার ট্যুর অপারেটর

মাদুরাই কান্ডঃ গ্রেফতার ট্যুর অপারেটর

Online Desk আগস্ট 27, 2023
Untitled-1-copy.png

নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ শনিবার মাদুরাইয়ে দাঁড়িয়ে থাকা ভারত গৌরব এক্সপ্রেসে ট্রেনে আগুন লাগার ঘটনায় ট্যুর অপারেটরকে গ্রেফতার করল আরপিএফ। বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে ওঠার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, সেই গ্যাস সিলিন্ডার থেকেই ট্রেনে আগুন লেগেছিল। এখনপর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২২ জন। মৃত এবং আহতরা সকলেই তীর্থযাত্রী।
রেল জানিয়েছে, আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। মৃতদেহগুলিকে আকাশপথে ফেরত পাঠানো হবে, বলে রেল সূত্রে খবর। মৃত ও আহত তীর্থযাত্রীরা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই জানিয়েছে রেল।

প্রসঙ্গত, শনিবার ভোরবেলা তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কারশেডের কাছে দাঁড়িয়ে থাকা ভারত গৌরব এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহত ২২ জন। রেল সূত্রে জানা গিয়েছে, ওই কামরাটিতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই উওর প্রদেশের বাসিন্দা। একটি ট্যুর সংস্থা এই তীর্থ ভ্রমণের আয়োজন করেছিল। ট্রেনের একটি কামরা আলাদা করে ভাড়া নিয়েছিলেন তাঁরা। সেখানেই তোলা হয়েছিল গ্যাস সিলিন্ডার, যা রেলের নিয়মবিরুদ্ধ। দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বেআইনি ভাবে রান্নার গ্যাস নিয়ে যাওয়ার কারণে ট্যুর অপারেটরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং রেলওয়ে আইনে মামলা করেছে রেল পুলিশ। ট্যুর অপারেটরকে গ্রেফতার করা হয়েছে”।

Post Views: 90

Continue Reading

Previous: ‘মন কি বাত’: চন্দ্রযান ৩-এর সাফল্যের পেছনে নারীশক্তির ক্ষমতায়ন
Next: মণিপুরে অস্ত্র পাঠাচ্ছে চিন!

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.