Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভ থেকে ফেরার সময় বাস ও গাড়ির সংঘর্ষে মধ্যপ্রদেশে নিহত ৬, আহত ২

মহাকুম্ভ থেকে ফেরার সময় বাস ও গাড়ির সংঘর্ষে মধ্যপ্রদেশে নিহত ৬, আহত ২

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভ থেকে ফেরার সময় বাস ও জিপ গাড়ির সংঘর্ষে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দুই জন। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক তালুকের বাসিন্দা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা গোকাক থেকে রওনা হয়েছিলেন। জবলপুরের জেলাশাসক দীপক সাক্সেনা জানিয়েছেন, কর্ণাটকের জিপ গাড়িটি প্রয়াগরাজ থেকে ফিরছিল। সেই সময় খিতৌলা থানা এলাকায় পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার ডিভাইডারে থাকা একটি গাছে ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে সিহোরা শহরে একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করানো হয়। পরে সেখান থেকে জবলপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। হতাহতরা প্রয়াগরাজ থেকে জবলপুর হয়ে কর্ণাটকের দিকে ফিরছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে থেকে চলে যায়। সেটিকে চিহ্নিত করতে পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম বালচন্দ্র গৌদার, সুনীল শেদাশালে, বাসভরাজ কুর্নি, বাসভরাজ দোদ্দামণি, ইরান্না শেবিনাকট্টি এবং বিরূপাক্ষ গুমাত্তি। আহত দুই জনের নাম মুস্তাক এবং সদাশিব।

Post Views: 101

Continue Reading

Previous: ‘আমাকে একদিন জেলে যেতে হবে…’ আগেই অনুমান করেছিলেন রণবীর?
Next: বিপাকে একের পর এক কৌতুকশিল্পী! এবার অভিযোগ দায়ের হল মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.