Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুম্ভমেলায় মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও তুলে বিক্রি, গ্রেফতার ৩

কুম্ভমেলায় মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও তুলে বিক্রি, গ্রেফতার ৩

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
mahakumbh-1280.jpg

ওঙ্কার ডেস্ক: পুরুষ মহিলা নির্বিশেষে দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সামিল হয়েছেন। সেখানে পুণ্যস্নান সেরেছেন তাঁরা। এবার অভিযোগ উঠল, মহিলাদের পুন্যস্নান এবং পোশাক বদলের ভিডিও করে তা সমাজমাধ্যমে বিক্রি করার। এই অভিযোগে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জনকে মহারাষ্ট্র থেকে এবং এক জনকে প্রয়াগরাজ থেকে ধরা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে মহারাষ্ট্রের লাতুর থেকে প্রোজ্জ্বল তাইলি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারীরা। একই রাজ্যের সাংলি থেকে প্রজ পাটিল নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে উঠে আসে চন্দ্রপ্রকাশ ফুলচাঁদ নামে এক ইউটিউবারের নাম। শুক্রবার প্রয়াগরাজের ওই ইউটিউবারকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত ইউটিউবারের বিরুদ্ধে এর আগে হাসপাতালে মহিলাদের চিকিৎসা ও পরীক্ষার ভিডিও সমাজমাধ্যমে ছাড়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রের খবর, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় মহিলা পুণ্যার্থীদের স্নান এবং পোশাক বদলের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রথম অভিযোগ জমা পড়ে। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে স্নানের ভিডিও আপলোড করা হয়। এরপর বুধবার আরও একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের পুণ্যস্নানের ভিডিও বিক্রি হচ্ছিল বলে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

Post Views: 113

Continue Reading

Previous: বেঙ্গালুরুর হোটেলে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
Next: আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতাসহ কয়েক জেলায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.