Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত হলেন মহেশ দীক্ষিত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জম্মুকাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর

ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত হলেন মহেশ দীক্ষিত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জম্মুকাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর

Online Desk জুন 26, 2026
mahesh.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র আইপিএস অফিসার মহেশ দীক্ষিত। তেলেঙ্গানা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের এই আইপিএস অফিসার আগামী দু বছর এই পদে থাকবেন। তাঁর নিযুক্ত হওয়ার আগে এই পদে ছিলেন তপন কুমার ডেকা। জম্মুকাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহেশ।

মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি মহেশকে আইবি-র ডিরেক্টর পদে নিয়োগ করেছে। বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোতে স্পেশাল ডিরেক্টর হিসেবে কর্মরত দীক্ষিত। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মহেশ দীক্ষিতের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক কালে সরকার যে স্পর্শকাতর গোয়েন্দা অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন মহেশ। ২০১৯ সালের আগস্টে জম্মুকাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পদক্ষেপের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল নির্ধারণে সহায়তা করেছিলেন এই দুঁদে গোয়েন্দা।

মহেশ যখন জম্মুকাশ্মীরে গোয়েন্দা কর্মকাণ্ড তদারকির দায়িত্বে ছিলেন, সেই সময় অর্থাৎ ২০২৩ সালে শ্রীনগরে সফলভাবে জি-২০ পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। যা আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিল। এই সম্মেলন সুষ্ঠু ভাবে আয়োজন হওয়ায় উপত্যকার ইতিবাচক নিরাপত্তা পরিস্থিতি সামনে এসেছিল। ওই সময়ে বেশ কয়েকটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদল জম্মুকাশ্মীর সফর করেছিল। তার ফলে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি হয়েছিল। পর্যবেক্ষকদের মতে, আইবি-র নতুন প্রধান হিসেবে মহেশ দীক্ষিত একাধারে যেমন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কাজ করবেন, তেমনই বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টিতেও তদারকি চালাবেন।

Post Views: 23

Continue Reading

Previous: ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০০০ কিলোমিটার দূরে ভারতে কী প্রভাব পড়ল?
Next: খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, তারাতলা কাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.