স্পোর্টস রিপোর্টার : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তির মুখে মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শৃঙ্খলারক্ষা কমিটি বিবৃতিতে জানিয়েছে, আগামী দুই মরসুমে এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে মোহনবাগান। সেইসঙ্গে ক্ষতিপূরণ ও জরিমানা বাবদ মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ইরানে গিয়ে সেপাহান এফসি’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ইরান ভ্রমণের ব্যাপারে সে’দেশের সরকারের তরফে জারি করা নির্দেশিকা তুলে ধরে সেপাহান ম্যাচ খেলতে যেতে রাজি হয়নি সবুজ মেরুনের বেশ কয়েকজন বিদেশি ফুটবলার।নিরপেক্ষ জায়গায় ম্যাচ ম্যাচ করতে চায় নি এএফসি। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসি-র কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড।
পাশাপাশি ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ খেলতে না যাওয়ার ফলে ইরানের ক্লাব ও এএফসি-র যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০,৭২৯ মার্কিন ডলার দিতে হবে। ৩০ দিনের মধ্যেই জরিমানা ও ক্ষতিপূরণের টাকা দিতে হবে। সব নিয়ে ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৯০ লাখ। ম্যাচ ফ্রি, ভ্রমনের টাকাও ফেরত দিতে হবে।।এএফসিতে খেলতে যাওয়া না নিয়ে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় টিম বাগানকে। এমনকি সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়ে চাকরি যায় কোচ হোসে মোলিনারও। এএফসির শাস্তি পেয়ে লজ্জা মোহনবাগানে। যদিও এই প্রথম নয় এরআগেও এএফসির শাস্তির মুখে পড়ে মোহনবাগান।
