Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহুয়ার পাশে দাঁড়িয়ে স্পিকারকে চিঠি দিলেন অধীর চৌধুরী

মহুয়ার পাশে দাঁড়িয়ে স্পিকারকে চিঠি দিলেন অধীর চৌধুরী

Online Desk ডিসেম্বর 2, 2023
Untitled-1-copy.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লীঃ টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে। শীতকালীন অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে পারে, বলে সূত্রের খবর। তার উপর ভোটাভুটি এবং মহুয়ার সাংসদ পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংবিধান অনুসারে, এথিক্স কমিটির রিপোর্টের পক্ষে বেশি ভোট পড়লে মহুয়ার সাংসদ পদ খারিজ হবে। লোকসভায় সংখ্যাধিক্যের নিরিখে তা হওয়ার সম্ভাবনাই অধিক।
প্রসঙ্গত, সংসদে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এথিক্স কমিটির সদস্যরা। সংসদের এথিক্স কমিটি গত ৯ নভেম্বরের বৈঠকে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অধিবেশন। প্রথম দিনই মহুয়াকে নিয়ে সেই রিপোর্ট পেশের সম্ভাবনা লোকসভায়।
এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । সুপারিশে বেশ কয়েকটি নিয়মের কথা উল্লেখ করে আপত্তি জানিয়েছেন তিনি। স্পিকারের কাছে অধীরের আবেদন, এথিক্স কমিটির রিপোর্ট খুব ভালোভাবে খতিয়ে দেখে তবেই যেন মহুয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Post Views: 67

Continue Reading

Previous: ‘চাল পোড়া খাওয়ানো’ কুসংস্কারই ধরিয়ে দিল শিশু খুনে অভিযুক্তকে
Next: হাবড়ার একটি নার্সিংহোমে শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.