Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • প্রাক্তন যে বিষম বস্তু টের পেলেন মহুয়া!

প্রাক্তন যে বিষম বস্তু টের পেলেন মহুয়া!

Online Desk ডিসেম্বর 9, 2023
download.jpeg

এক্স ফ্যাক্টর যে কতটা বিপদজনক হতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন মহুয়া মৈত্র। হিরানান্দানীর সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে যখন সংসদে প্রথম হৈচৈ হয় সংবাদমাধ্যমে প্রথমে সামনে এসেছিল নিশিকান্ত দুবের নাম।
ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত। কিন্তু দ্রুত জানা যায় নিশিকান্ত দুবে যার তোলা অভিযোগকে হাতিয়ার করে লড়তে নেমেছেন তিনি হচ্ছেন আর কেউ নন মহুয়া মৈত্রের প্রাক্তন প্রেমিক জয় দেহাদ্রি। সুপ্রিম কোর্টের এই ক্রিমিনাল লইয়ার প্রথম লিখিতভাবে অভিযোগ করেন যে হীরানান্দানীর কাছ থেকে নগদ উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র আদানি গোষ্ঠী সম্পর্কে একের পর এক প্রশ্ন তুলেছেন। মহুয়ার প্রাক্তন একাধিকবার সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলতে শুরু করেন, কে মহুয়ার ষোল টি আন্তর্জাতিক এক্সিকিউটিভ ক্লাসের ফ্লাইট টিকিট কেটে দিয়েছে? মহুয়া হীরে বসানো সোনার রোলেক্স কোথাথেকে পেলেন? জহরত বসানো অলংকারই বা কে যোগান দিয়েছে?
কার্যত দেহাদ্রির যোগানো তথ্যের উপর দাঁড়িয়েই নিশিকান্ত দুবে সংসদে প্রশ্ন তোলেন। এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির যে তদন্ত তার মূলেও সুপ্রিম কোর্টের এই আইনজীবীর অভিযোগ। এমনকি দেহাদ্রি উড়িষ্যার এক শিল্পপতির সঙ্গে মহুয়ার ঘনিষ্ঠতার ব্যাপারেও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করেন। সামাজিক মাধ্যম দেহাদ্রি তাঁকে বারবার’ ওড়িয়া বাবু ‘বলে উল্লেখ করেছেন।
দেহাদ্রি উল্লেখ করেছেন এই ওড়িয়া বাবু এবং মহুয়া মৈত্রের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে সিবিআই এবং ইডির তদন্ত করা উচিত। এই ‘ওড়িয়া বাবু ‘মহুয়াকে সামনে রেখে আধুনিক বিরুদ্ধে ছক সাজিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয় দলের মধ্যেও মহুয়াকে বেকায়দায় ফেলতে দেহাদ্রি একের পর এক বিস্ফোরক টুইট করেছেন। দেহাত্রি বলেছেন, রোলেক্স কুমারীর প্ল্যান ছিলো, ফান্ড জোগাড় করে পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙে নতুন দল করা। সেই কারণেই ‘ভাইপোর’ বিরুদ্ধে ক্রমাগত কুৎসা করেছেন রোলেক্স কুমারী। কিন্তু দিদি অত বোকা নন। সেখানে দিদি বলতে দেহাদ্রি সরাসরি মমতাকে ইঙ্গিত করেছেন।

Post Views: 119

Continue Reading

Previous: মহুয়ায় তৎপর, নারদায় মৌন!
Next: আন্দোলন কারীদের টাকা ও চিঠি পাঠালেন অভিষেক

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.