Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কালীঘাটে মমতার উপর হামলার চেষ্টা, ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ার অভিযোগ! আটক মহিলা

কালীঘাটে মমতার উপর হামলার চেষ্টা, ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ার অভিযোগ! আটক মহিলা

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-72.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তাঁর উপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। অভিযোগ করেছে কালীঘাটপন্থী তৃণমূল। সাংসদ দোলা সেনের দাবি, ছুরি হাতে মমতাকে আঘাত করার চেষ্টা করেন এক মহিলা।

দোলার অভিযোগ, ওই মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গালিগালাজ করেন এবং পরে রাস্তায় শুয়ে পড়েন। ঘটনার কথা কালীঘাট থানায় জানিয়েছেন দোলা।

দোলা কালীঘাট থানার ওসিকে ইমেল করে ঘটনার বিবরণ দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। তিনি, মমতা এবং কালীঘাটপন্থী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পুজোয় যাচ্ছিলেন। তখনই ওই মহিলা মমতাকে ‘পিসি’ বলে ডেকে ছুটে আসেন এবং তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। দোলার দাবি, মহিলার হাতে ছুরি ছিল এবং তিনি মত্ত অবস্থায় ছিলেন।

ঘটনার পর সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন পুলিশকর্মীকে বিষয়টি জানান দোলা। তাঁরা নিজেদের রাজ্য পুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের এলাকায় তাঁরা কিছু করতে পারবেন না। দোলার আরও অভিযোগ, অভিযুক্ত মহিলাকে পুলিশ দূরে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোলা বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!”

এই অভিযোগের পর বিজেপি সরকারকে নিশানা করেছেন দোলা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন। গত ১৫ বছর তিনি কি রাজ্যের মা-বোন, সাধারণ মানুষ, বণিকমহলকে নিরাপত্তা দিতে পেরেছেন? এখন হাহাকার করছেন। নিজের জমানা ভুলে গেলেন!” যদিও তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। তাঁর নাম অনুসূয়া সাহা, বাড়ি নিউ আলিপুরে। প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে ছিলেন না বলেও জানিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা
Next: আটক নয় গ্রেফতার, সৌরভ-আশুতোষকে ৫ দিনের জেল হেফাজত, বন্ডে সই করিয়ে মুক্তি অজিঙ্কের

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.