Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরানো হল মমতাকে! সাসপেন্ড করা হল অভিষেককে! ঋতব্রতদের তৃণমূলের চেয়ারম্যান এখন অরূপ রায়

সরানো হল মমতাকে! সাসপেন্ড করা হল অভিষেককে! ঋতব্রতদের তৃণমূলের চেয়ারম্যান এখন অরূপ রায়

Online Desk জুন 22, 2026
mamata-abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য রাজনীতিতে বড় মোড়! ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান করা হল অরূপ রায়কে। তৃণমূলে এই পদে ছিলেন জোড়াফুল শিবিরের জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রতের নেতৃত্বে বেসুরো নেতারা বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দিল। শুধু তাই নয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করেছে বেসুরো তৃণমূলদের এই গোষ্ঠী।

সোমবার বিধানসভায় বাজেট পেশ ছিল। এদিনই বিধানসভার অধিবেশন শেষে তৃণমূলের বেসুরো বিধায়কেরা নিউটাউনের এক হোটেলে জড়ো হন। সেখানে তাঁরা বৈঠক করেন। সেই বৈঠকে তৃণমূলের ৬০ বিধায়ক উপস্থিত ছিলেন। পাশাপাশি কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলরও হাজির ছিলেন ওই বৈঠকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সেই বৈঠকে বেসুরো নেতা নেত্রীদের নিয়ে ৩০ জনের কমিটি তৈরির কথা জানানো হয়। তাঁরা দলের ২০ নম্বর ধারার উল্লেখ করে জানান, নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা দলের তরফে। কিন্তু ২০২২ সালের পর আর তৃণমূল কংগ্রেসের কোনও জাতীয় কর্মসমিতির বৈঠক হয়নি। সেই কারণে আগের জাতীয় কর্মসমিতির কমিটি ভেঙে দেওয়া হল।

ঋতব্রত গোষ্ঠীর সেই তৃণমূলের জাতীয় কর্মসমিতির চেয়ারম্যানকরা হয় মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। নতুন কমিটির সহ-সভাপতি করা হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এ ছাড়া সহ-সভাপতি করা হয়েছে দুজনকে। তাঁরা হলেন ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষ। সাধারণ সম্পাদক হিসেবে ঋতব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। বেসুরোদের কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে।

Post Views: 20

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মাঝেই মঙ্গলবার পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট
Next: ইডেনে ফাইনালে ক্রীড়ামন্ত্রী, কী কথা হল সৌরভের সঙ্গে !

সম্পর্কিত গল্প

Eden.jpg

ইডেনে ফাইনালে ক্রীড়ামন্ত্রী, কী কথা হল সৌরভের সঙ্গে !

Online Desk জুন 22, 2026
masud-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মাঝেই মঙ্গলবার পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

Online Desk জুন 22, 2026
arrest-dcd.jpg

নিট পরীক্ষায় অনিয়মের চেষ্টা, বিহারে আটক ২৮

Online Desk জুন 22, 2026

You may have missed

Eden.jpg

ইডেনে ফাইনালে ক্রীড়ামন্ত্রী, কী কথা হল সৌরভের সঙ্গে !

Online Desk জুন 22, 2026
mamata-abhishek.jpg

সরানো হল মমতাকে! সাসপেন্ড করা হল অভিষেককে! ঋতব্রতদের তৃণমূলের চেয়ারম্যান এখন অরূপ রায়

Online Desk জুন 22, 2026
masud-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মাঝেই মঙ্গলবার পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

Online Desk জুন 22, 2026
arrest-dcd.jpg

নিট পরীক্ষায় অনিয়মের চেষ্টা, বিহারে আটক ২৮

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.