Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘খুঁজে বার করে নারকেলের নাড়ু খাওয়াব!’, নির্বাচনী সভা থেকে কাকে বললেন মমতা?

‘খুঁজে বার করে নারকেলের নাড়ু খাওয়াব!’, নির্বাচনী সভা থেকে কাকে বললেন মমতা?

Online Desk এপ্রিল 20, 2026
mamata-onda.jpg

ওঙ্কার ডেস্ক: হাতে গুনে আর দু দিন। তার পর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফা আয়োজিত হবে ২৩ এপ্রিল। তার আগে সোমবার বীরভূমের মুরারাইয়ে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাঁজালো ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে যাঁরা পদ্ম শিবিরের হয়ে কাজ করছেন তাঁদেরকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা বিজেপির হয়ে কাজ করছ, আগামী দিনে যেখানেই থাকো, খুঁজে বার করব আর নারকেলের নাড়ু খাওয়াব।’ নির্বাচন কমিশন অনেককে গ্রেফতারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনেককে গ্রেফতারের পরিকল্পনা করেছে। লিস্ট আমি পেয়ে গিয়েছি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। শুধু তৃণমূলকে টার্গেট করেছে।’

বিধানসভা নির্বাচনের আগে বিগত সরকারের শেষ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের সূচনা করেছে। এদিন নির্বাচনী জনসভা থেকে সেই প্রকল্প নিয়েও মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার সারাজীবন পাবেন। যুবসাথী যাঁরা পাচ্ছেন, তাঁদেরও চাকরির ব্যবস্থা আমরা করে দেব। এখনও যাঁরা পাকা বাড়ি করে উঠতে পারেননি, করে দেব। পানীয় জল রাজ্যের সর্বত্র পৌঁছে দেব।’ আগামী দিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তিন সপ্তাহ পরে তৃণমূলের সরকারই আসছে। কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। আমাদের কাছে খবর আসছে। গণনার মেশিনে যারা ভোট গুনতে যাবেন, তাঁরা বিষয়টি নজরে রাখবেন।’

Post Views: 110

Continue Reading

Previous: আমিরশাহি থেকে মার্কিন সেনাঘাঁটি সরিয়ে নেবার কথা স্পষ্ট জানাল আবদুল খালেক আবদুল্লা
Next: ভোট মুখী বঙ্গে সুরা বিক্রিতে নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে সমস্ত মদের দোকান

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.