Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট মুখী বঙ্গে সুরা বিক্রিতে নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে সমস্ত মদের দোকান

ভোট মুখী বঙ্গে সুরা বিক্রিতে নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে সমস্ত মদের দোকান

Online Desk এপ্রিল 20, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভোট মুখী বঙ্গে সুরা বিক্রিতে রাশ নির্বাচন কমিশনের। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ থাকবে। সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে বিধানসভা নির্বাচন। এই সমস্ত বিধানসভা এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। নির্বাচন কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ১৩৫ (সি) ধারা অনুযায়ী ভোটের সময় ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনও দোকানে মদ বিক্রি করা যাবে না। যারা আইন মানবে না তাদের প্রতি কড়া ব্যবস্থা নেবে কমিশন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রতিটি বুথে দ্বিস্তরীয় যাচাইকরণ পদ্ধতি চালু করার কথা বলেছে কমিশন। স্পষ্টত যে সুষ্ঠু ভাবে ভোট পরিচালনা করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন পরিচালক সংস্থা। সে কারণেই ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশমতো কাজ করার কথা বারবার মনে করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোনও রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকি ভোট পরবর্তী হিংসা রুখতে কিছু দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে।

Post Views: 91

Continue Reading

Previous: ‘খুঁজে বার করে নারকেলের নাড়ু খাওয়াব!’, নির্বাচনী সভা থেকে কাকে বললেন মমতা?
Next: প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই রাজস্থানের রিফাইনারিতে ভয়াবহ আগুন, চাপে নিরাপত্তা ব্যবস্থা

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
P

বিহারে পড়ুয়াদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি চালিয়েছিল, ভিডিও প্রকাশ্যে আসায় সাসপেন্ড পুলিশকর্মী

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.