Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, থাকবেন বাকিংহাম প্যালেসের কাছেই

লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, থাকবেন বাকিংহাম প্যালেসের কাছেই

Online Desk মার্চ 23, 2025
mamata-km-file.jpg

ওঙ্কার ডেস্ক: লন্ডনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডনে পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্রিটেনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, বাকিংহাম প্যালেসের কাছেই থাকবেন তিনি।

রবিবার মুখ্যমন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি নেই। তাঁর সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকার কথা। লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। বেশ কয়েকজন শিল্পপতিও মমতার সঙ্গে লন্ডনে পৌঁছেছেন। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার।

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে না গেলেও তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছেন। কবে কোথায় কর্মসূচি রয়েছে মমতার? জানা গিয়েছে, সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার সরকারি স্তরে রয়েছে বাণিজ্য-বৈঠক। সেই বৈঠকের আগে আরও বেশ কয়েক জন ভারতীয় শিল্পপতি লন্ডনে যাবেন। বৃহস্পতিবার সামাজিক উন্নয়ন বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 100

Continue Reading

Previous: রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Next: ছেলের গলা কেটে খুন করলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.