ওঙ্কার ডেস্কঃ বুধবার শীর্ষ আদালতে এসআইআর মামলার সুপ্রিম শুনানি। সেই শুনানিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী অবতারে দেখা যাবে। আইন সংক্রান্ত সংবাদ পরিবেশনকারী অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হবে। একটি মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূল সাংসদ দোলা সেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, মানবিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে আইন ও বিধি লঙ্ঘন করে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার এই নিয়েই শীর্ষ আদালতে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী, তেমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘উদ্ধত আচরণ এবং দুর্ব্যবহারের’ অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন তৃণমূল নেত্রী।
