Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতার

প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতার

Online Desk আগস্ট 26, 2025
mamata-h.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এ রাজ্যে কাজে গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে কারচুপির অভিযোগ ওঠে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। সেই সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন তলব করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে। মঙ্গলবার বর্ধমানের সভা মঞ্চ থেকে সেই মুখ্যচিবকে পাশে নিয়ে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সেলাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তা হলে দেশের মানুষ ক্ষমা করবে না।’ এদিন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি নির্যাতনের বিরুদ্ধেও গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম না-করে মোদীকে দু’কান কাটা বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে, বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী?’ তাঁর আরও সংযোজন, ‘আপনাদের ডবল ইঞ্জিন সরকার – উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।’

রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন। কেউ তাঁদের উপর দয়া করেননি, তাঁরা কাজ জানেন বলে নিয়ে যাওয়া হয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। এলেই গাড়িভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন। পোর্টাল করে দেওয়া হয়েছে। বিডিও-র কাছে নাম লেখালেও হবে। ‘খাদ্যসাথী’ কার্ড পাবেন। বিনা পয়সায় রেশন পাবেন। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনও পয়সা লাগবে না। যে যে-ই ক্লাসে পড়াশোনা করত, এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে।’

Post Views: 214

Continue Reading

Previous: ভারত-পাক সংঘাতের সময় সাতটি বিমান ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের
Next: রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের শুল্ক-বোমা, চাপে ভারতীয় রফতানিকারকেরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.