Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘অন্য কারুর আগে’ দেশবাসীর জানার অধিকার আছে ! “অপারেশন সিঁদুর” পরবর্তী ঘটনায় মুখ খুললেন মমতা

‘অন্য কারুর আগে’ দেশবাসীর জানার অধিকার আছে ! “অপারেশন সিঁদুর” পরবর্তী ঘটনায় মুখ খুললেন মমতা

Online Desk মে 23, 2025
Mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক : ভারত–পাকিস্তান সংঘাতের আবহে দেশবাসীর সামনে সমস্ত তথ্য মেলে ধরার দাবিতে এবার সংসদের বিশেষ অধিবেশন চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে তিনি কেন্দ্রের উদ্দেশে আর্জি জানিয়ে লেখেন, ‘‘আমি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি, প্রতিনিধিদল নিরাপদে দেশে ফিরে আসার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।’’

মমতা আরও লেখেন, ‘‘আমি বিশ্বাস করি, অন্য যে কারও আগে সংঘাত এবং তার পরবর্তী ঘটনাপরম্পরার বিষয়ে দেশবাসীর জানার অধিকার রয়েছে। মমতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই ‘অন্য কেউ’-এর ইঙ্গিত কি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে ? কারণ, অতীতে ভারত–পাক যুদ্ধবিরতির ঘোষণা প্রথম এসেছিল ট্রাম্পের মুখ থেকেই।

ঘটনাচক্রে, এই মুহূর্তে ভারতের বহুদলীয় প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। সেই দলেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধিদলে কাকে পাঠানো হবে, তা নিয়ে কেন্দ্র ও তৃণমূলের মধ্যে চাপানউতোরও হয়েছে। তৃণমূল জানিয়ে দেয়, দলের প্রতিনিধি কে হবেন, তা ঠিক করবে দল নিজেই। পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মমতাকে ফোন করে আলোচনা করেন, আর অভিষেকের নাম চূড়ান্ত হয়। সংসদের বিশেষ অধিবেশনের এই দাবি ইতিমধ্যেই কংগ্রেস, এনসিপি, আরজেডি, শিবসেনা, সিপিআই এবং সিপিএমের মতো একাধিক বিরোধী দল তুলেছে। এবার সেই সুরেই আওয়াজ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে স্পষ্ট করেই জানালেন, জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে কেন্দ্র যে অবস্থান নেবে, সেখানে তৃণমূল সরকার পাশে থাকবে।

Post Views: 243

Continue Reading

Previous: রাজনৈতিক অবজ্ঞা
Next: বিরাট, রোহিতকে অবসর নিতে বাধ্য করেন অস্বীকার গম্ভীরের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.