Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Online Desk মে 19, 2025
mamata.jpeg

ওঙ্কার ডেস্ক : সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহরকে। ‘সিনার্জি’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতির সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন। চা শিল্প, পর্যটন শিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে রাজ্য সরকার উত্তরবঙ্গে শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরবে। মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের প্রস্তাব শোনার পাশাপাশি তাঁদের সমস্যার কথাও শুনবেন। রাজ্যের পক্ষ থেকে ভবিষ্যতের শিল্প পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে এদিন।
এরপর মঙ্গলবার, মুখ্যমন্ত্রী যাবেন ফুলবাড়ির ভিডিওকন মাঠে, যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার মানুষজনের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরা হবে। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সরকারের উন্নয়ন বার্তা।সফরের তৃতীয় দিন অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন। এই বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। মালদহ এবং দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরকন্যার পাশে ‘কন্যাশ্রী’ ভবনে। বৈঠকে জেলার প্রকল্পগুলির অগ্রগতি, প্রশাসনিক সমস্যা এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সফর উপলক্ষে রাজ্য সরকারের মন্ত্রীরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই প্রস্তুতি সারতে ব্যস্ত। রবিবার ফুলবাড়িতে পরিদর্শনে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরের জেলাগুলিতে এখন উদ্দীপনা তুঙ্গে। মানুষ মুখিয়ে আছেন, তাঁদের প্রিয় নেত্রী কী বার্তা দেন এবং উন্নয়নের আর কী সম্ভাবনা তিনি সামনে তুলে ধরেন, তা দেখার জন্য। মুখ্যমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গের উন্নয়ন পরিকাঠামোয় নতুন দিশা আনবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Post Views: 186

Continue Reading

Previous: ঢাকা বিমানবন্দরে আটক অভিনেত্রী নুসরত ফারিয়া, অভিনেত্রীকে জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশ আদালতের
Next: তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ! বাণিজ্য মেলার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি, নিশ্ছিদ্র নিরাপত্তা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.