Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবে রাজ্য বিধানসভা, বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবে রাজ্য বিধানসভা, বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 10, 2025
20250610_113127.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। পহেলগাঁও কাণ্ডের জবাবে মূলত এই প্রত্যাঘাত হেনেছে ভারত। সেনাবাহিনীকে এবার ধন্যবাদ জানাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হতে চলেছে প্রস্তাব। সূত্রের খবর, সেনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বক্তাদের তালিকায় রয়েছেন একাধিক বিজেপি বিধায়কও।

বিধানসভা সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের জন্য ভারতীয় সেনাবাহিনীকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাতে বিধানসভায় প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য। তৃণমূল সূত্রের খবর, সেনাকে ধন্যবাদ জ্ঞাপন আলোচনায় শাসকদলের হয়ে বলবেন, মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এ ছাড়া বলবেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন।

অন্য দিকে, বিজেপি সূত্রে খবর, পদ্ম শিবিরের হয়ে বিধানসভায় বলতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সেনাকে ধন্যবাদ জ্ঞাপনের এই আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে দু ঘন্টা।

Post Views: 209

Continue Reading

Previous: বুড়ো হয়েছেন আপনি! সমাজমাধ্যমে বয়সের খোঁচা অমিতাভ বচ্চনকে, জবাবে কি বললেন বিগ বি?
Next: রাজ্যের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন প্রিয়তোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পৌঁছালো তার বাড়িতে

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.