Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বুড়ো হয়েছেন আপনি! সমাজমাধ্যমে বয়সের খোঁচা অমিতাভ বচ্চনকে, জবাবে কি বললেন বিগ বি?

বুড়ো হয়েছেন আপনি! সমাজমাধ্যমে বয়সের খোঁচা অমিতাভ বচ্চনকে, জবাবে কি বললেন বিগ বি?

Online Desk জুন 10, 2025
fhsjnf.png

ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। মধ্যরাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সেখানে কিছু না কিছু লিখেই থাকেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তাঁর পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগী। কখনও ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনও বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দের কবিতার পংক্তিও জায়গা করে নেয় অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডলে ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তাঁর পোস্ট পড়েন। তবে এবার রাত জেগে পোস্ট লিখতে গিয়ে শুনতে হল বয়স নিয়ে খোঁচা।
৮২ বছর বয়স হয়েছে। এই বয়সেও ক্লান্তি নেই। সিনেমার শুটিং করছেন। নানা ক্ষেত্রে পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। প্রতি রবিবার নিয়ম করে অনুরাগীদের দর্শন দেন। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সংযোগ রাখেন। বয়সকে তিনি একেবারে বুড়ো আঙুল দেখিয়েছেন। এবার তাঁকেই রাত জাগতে দেখে এক অনুরাগী লেখেন, ‘‘শাহেনশাহ রাত জেগে কী করছেন? ঘুমোতে যান, বুড়ো হয়েছেন আপনি।’’ তাতেই আর চুপ করে থাকতে পারেননি অভিনেতা। পাল্টা জবাবে লেখেন, ‘‘চিন্তা করো না, একদিন তোমারও বয়স হবে বাছা।’’ যদিও পোস্টটি করে সঙ্গে সঙ্গেই মুছে দেন বর্ষীয়ান অভিনেতা। তবে ততক্ষণে তাঁর উত্তর ছবি আকারে সমাজমাধ্যমে ভাইরাল।

Continue Reading

Previous: রাতারাতি সাসপেন্ডেড হয়ে গেলেন অনির্বাণ চক্রবর্তী! নেপথ্যে কারণ কি?
Next: ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবে রাজ্য বিধানসভা, বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
archana.webp

‘বিয়ে না করলে মরা মুখ দেখবে,’ সহকর্মীকে ভিডিও কলে হুমকির পর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.