Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রাতারাতি সাসপেন্ডেড হয়ে গেলেন অনির্বাণ চক্রবর্তী! নেপথ্যে কারণ কি?

রাতারাতি সাসপেন্ডেড হয়ে গেলেন অনির্বাণ চক্রবর্তী! নেপথ্যে কারণ কি?

Online Desk জুন 10, 2025
bfhsbdj.png

ওঙ্কার ডেস্ক: তিনি কারোরই সাতে পাঁচে থাকেন না। ইন্ডাস্ট্রির পার্টিতেও তিনি নেই! তিনি একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী! সেই একেনই পড়েছিলেন মহা ঝামেলায়। সমাজমাধ্যম থেকে রাতারাতি গায়েব হয়ে যায় তাঁর প্রোফাইল। তা নাকি ‘বহিষ্কৃত’ বা সাসপেন্ডেড হয়েছে। কেন এমন হল? বেশ খানিক বিভ্রান্তই যেন শোনালো তাঁকে।
অভিনেতা জানান, “কিছুই বুঝতে পারছি না কী হয়েছে। শুক্রবার থেকে আচমকাই লগ ইন করতে অসুবিধা হচ্ছে। মানে প্রোফাইলটাই দেখাচ্ছে না। ফেসবুক থেকে একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে অ্যাপিল করতে বলা হয়েছিল। সেটা করেছি। তবে এখনও উত্তর পাইনি।”
অনির্বাণ আরও বলেন, “খুব বেশি তো ধারণা নেই এই সাসপেন্ডেড সম্পর্কে। তবে যে টুকু জানি, মাস রিপোর্ট করলে অনেক সময় এটি হয়। তা ছাড়া ফেসবুক অ্যালিগরিদমের জন্যও হতে পারে। চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করার। দেখি কী হয়।”
অনির্বাণ অজাতশত্রু! তাঁর প্রোফাইল রিপোর্ট করতে পারে কে? উঠছে প্রশ্ন। যদিও উত্তর নেই। ফেসবুক থেকে ব্যক্তিগত কিছুই প্রায় শেয়ার করেন না অনির্বাণ। বেশিরভাগই কাজ সংক্রান্ত। তাঁর প্রোফাইলটি ‘ব্যক্তিগত অ্যাকাউন্ট’। ‘বিজনেস অ্যাকাউন্টও’ নয়! যদিও রহস্যের সমাধানের কথাও জানান দেন তিনি নিজেই, ফেসবুকে লিখলেন, ‘ফেরত পেলাম, সকলকে ধন্যবাদ।’

Continue Reading

Previous: শুভ তিথি-নক্ষত্রে হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ, শুটিং শুরু কবে?
Next: বুড়ো হয়েছেন আপনি! সমাজমাধ্যমে বয়সের খোঁচা অমিতাভ বচ্চনকে, জবাবে কি বললেন বিগ বি?

সম্পর্কিত গল্প

1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026
arrest.jpg

মাথায় বন্দুক ঠেকিয়ে তিন জনকে নগ্ন করে হাঁটানো হল, গ্রেফতার ৩

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.