Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঁচ রাজ্যের নির্বাচন, বাংলার স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন আইএএস-আইপিএসকে নিয়োগ করল ইসিআই

পাঁচ রাজ্যের নির্বাচন, বাংলার স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন আইএএস-আইপিএসকে নিয়োগ করল ইসিআই

Online Desk জানুয়ারি 29, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতের ৫ রাজ্যে নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি। ৫ রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়া নজরদারির দায়িত্বের জন্য যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে বাংলার মোট ২৫ জন সিনিয়র অফিসার রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস।
সূত্রের খবর, তালিকায় রয়েছেন হাওড়া পুলিশ কমিশনার এবং আসানসোলের কমিশনার। পাশাপাশি, পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা নাম রয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। যে রাজ্যে ভোট হতে চলেছে, সেই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নাম কীভাবে কেন্দ্রীয় অরজারভারের তালিকায় থাকতে পারে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।
স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পশ্চিমবঙ্গের ভোটের জন্য অবজার্ভারের দায়িত্ব দেওয়া হবে, নাকি তাঁকে অন্য কোনও রাজ্যে পাঠানো হবে, তা এখনও নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। নির্বাচন কমিশনের দাবি, কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত পাঁচবার অফিসারদের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর মেলেনি। তাই কমিশন নিজেই অবজার্ভারদের তালিকা চূড়ান্ত করে প্রকাশ করেছে। নবান্নের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
কমিশনের তরফে আরও একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমস্ত আইএএস ও আইপিএস আধিকারিকদের জন্য বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্ধারিত দিন, সময় এবং স্থানে সংশ্লিষ্ট অফিসারদের আসতে হবে। ব্রিফিং বৈঠকে কোনও আধিকারিকের অনুপস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে নির্বাচন কমিশন। অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনার কথাও জানিয়েছে কমিশন।

Post Views: 73

Continue Reading

Previous: মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ! সাধারণের গোপনীয়তা নিয়ে প্রশ্ন
Next: সামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.