Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লন্ডনে সৌরভের ফ্ল্যাট কোনটা, দিদিকে দেখালেন ডোনা

লন্ডনে সৌরভের ফ্ল্যাট কোনটা, দিদিকে দেখালেন ডোনা

Online Desk মার্চ 26, 2025
Mamata-Banerjee-London.jpg

ওঙ্কার ডেস্ক : লন্ডনে সেই একই ছবি। মর্নিং ওয়াক, খানিক হাঁটাহাঁটি, তার ফাঁকে কিছু কাজের কথা সেরে নেওয়া। এবার লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি পাওয়া ডোনা। মেয়ে সানা লন্ডনে থাকেন বলে প্রায়শই ওখানে যাতায়াত করেন সৌরভ সৌরভ ও ডোনা। এবার লন্ডনে যাবার আগে মমতা জেনে গিয়েছিলেন সৌরভ এখন ওখানেই। ফলে মর্নিং ওয়াকের সঙ্গী হিসেবে এবার ডোনাকে পেয়ে গেলেন তিনি। সে এক মনে রাখার মতো দৃশ্য, ডোনাকে নিয়ে অন্যান্যদের সঙ্গে টেমস নদীর পাড় ধরে দ্রুত পায়ে হাঁটছেন মমতা। লন্ডন আইয়ের পাশে, নিজেদের ফ্ল্যাটটা চিনিয়ে দিচ্ছেন মমতাকে। অর্থপূর্ণ হাসি তখন মুখ্যমন্ত্রীর মুখে চোখে। বৃহস্পতিবার তাঁর অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার কথা। সেই সভায় থাকছে সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর বিদেশ সখ্য নতুন নয়। বিভিন্ন সময়ে একাধিক মঞ্চেই একসঙ্গে দেখা গেছিল মমতা-সৌরভকে। রাজ্যের শিল্পউদ্যোগের সঙ্গেও জড়িয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকার শালবনীর জমি লিজ দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর বিনিয়োগের কথা। এই বিষয়ে বলতে গিয়ে তিনি মু৭খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার কথা বলেছিলেন। ফলে এবার লন্ডন সফরে সৌরভকে পেয়ে বেজায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার— অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর ভাষণ, যার মূল বিষয় ‘সামাজিক উন্নয়ন’। বিশ্বজুড়ে আলোচিত মমতার এই উন্নয়ন মডেল সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অক্সফোর্ডের পড়ুয়াদের মধ্যে।

Post Views: 107

Continue Reading

Previous: উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবারেও তুমুল উত্তেজনা রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে
Next: মার্চেই গরমে হাঁসফাঁস পরিস্থিতি! সপ্তাহ শেষে ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.