Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, ব্যান্ডেলে গ্রেফতার এক ব্যক্তি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, ব্যান্ডেলে গ্রেফতার এক ব্যক্তি

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-11.webp

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম কার্তিক বণিক। বাড়ি হুগলি-চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য করেন কার্তিক। বিষয়টি নজরে আসতেই বিজেপির তরফে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। এদিকে ধৃত কার্তিক বণিকের দাবি, মন্তব্য করার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

ঘটনা প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার ও মিথ্যাচার থেকেই বোঝা যায়, কিছু মানুষ তাঁর ভালো কাজ মেনে নিতে পারছেন না। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক।”

অন্যদিকে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া কনভেনর শাশ্বত বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল রাতে কয়েক জন বিজেপি কর্মী আমাকে ফোন করে বিষয়টি জানান। ঘটনাটি ভুলভাবে ছড়িয়ে পড়া এবং অভিযুক্তের উপর হামলার আশঙ্কা থাকায় আমি পুলিশকে জানাই এবং অভিযোগ দায়ের করি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করে কোনও লাভ হবে না।” পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Continue Reading

Previous: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-9.webp

গঙ্গাসাগর হবে আন্তর্জাতিক মেলা, কাকদ্বীপে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিশানায় তৃণমূলের দুর্নীতি

Online Desk অক্টোবর 24, 2026
1000398563.webp

কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় একাই লড়বে বিজেপি, জোটের জল্পনা খারিজ সুকান্ত-শমীকের

Online Desk অক্টোবর 24, 2026
1000398562.jpg

সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব?

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-11.webp

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, ব্যান্ডেলে গ্রেফতার এক ব্যক্তি

Online Desk অক্টোবর 24, 2026
Parliament-Justice-and-Silent-Suffering.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-9.webp

গঙ্গাসাগর হবে আন্তর্জাতিক মেলা, কাকদ্বীপে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিশানায় তৃণমূলের দুর্নীতি

Online Desk অক্টোবর 24, 2026
Winter-Heel-Care_-Cracked-to-Smooth.png

শীতকালে পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে নিন বিশেষ যত্ন

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.