Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গার্লফ্রেন্ডের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ২.৫ কোটি টাকা আদায় যুবকের

গার্লফ্রেন্ডের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ২.৫ কোটি টাকা আদায় যুবকের

Online Desk ডিসেম্বর 7, 2024
mohan-kumar.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: প্রেমের নামে প্রতারণা! গার্লফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে সেই সময়ের ভিডিও বানিয়ে ফাঁস করে দেওয়ার হুমকি। এইভাবে ব্ল্যাকমেল করে তরুণীর কাছ থেকে আড়াই কোটি টাকা এবং দামী গাড়ি আদায় করল যুবক। শুধু তাই নয়, দামী ঘড়ি ও গয়নাও হাতিয়েছে যুবকটি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। যুবকের কুকীর্তিতে অতিষ্ঠ হয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হতে অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহন কুমার। বেশ কয়েক মাস ধরে ২০ বছর বয়সী তরুণীকে ব্ল্যাকমেল করে আসছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানান, বোর্ডিং স্কুলে থাকাকালীন সময়ে যুবকের সঙ্গে আলাপ হয় তরুণীর। স্কুল জীবনে তারা ভালো বন্ধু ছিল কিন্তু এক সময় দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর আবার দুজনের আলাপ হয়। সেই সময় পরস্পররের প্রেমে পড়েন তারা। অভিযুক্ত যুবক কুমার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান। সেই সময় কাউকে না দেখানোর প্রতিশ্রুতি দিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে সে। যদিও পরে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই যুবক। টাকা না পেলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে তরুণী তার ঠাকুমার অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা তুলে যুবকের দেওয়া বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। শুধু তাই নয় বিভিন্ন সময়ে দেখা করে যুবকটি তরুণীর কাছ থেকে ১.৩২ কোটি টাকা নগদ নিয়েছে। তবু চাহিদার শেষ ছিল না যুবকের। কখনও দামি ঘড়ি, কখনও দামী গাড়ি দাবি করে বসে সে। সেগুলিও তাকে দেন তরুণী। অবশেষে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ পেয়ে মোহন কুমারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। হারানো টাকার মধ্যে ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 122

Continue Reading

Previous: কর্মক্ষেত্রে মানসিক হেনস্থা,ফেসবুক লাইভে গিয়ে আত্মঘাতী শিক্ষিকা
Next: বসিরহাটের একটি পুকুর থেকে হাত পা বাঁধা এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.