Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার, জেডিইউ নেতাকে বহিস্কার কেন্দ্রীয় নেতৃত্বের

মণিপুরে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার, জেডিইউ নেতাকে বহিস্কার কেন্দ্রীয় নেতৃত্বের

Online Desk জানুয়ারি 22, 2025
nitish-1280.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর দলের সমর্থন নিয়ে ক্ষমতায় আসীন হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নীতিশ কুমারের দল জেডিইউ-এর মণিপুরের রাজ্য সভাপতি মণিপুরের বিজেপিশাসিত সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। যার ফলে সেই নেতাকে দল থেকে বহিস্কার করে দিল জেডিইউ কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার মণিপুরের জেডিইউ রাজ্য সভাপতি কেশ বীরেন সিংহ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাজ্যপাল অজয় কুমার ভল্লাকে চিঠি দিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং বিধানসভার স্পিকারকেও সমর্থন তোলার কথা জানান কেশ বীরেন সিংহ। সরকারের উপর থেকে সমর্থন তোলার বিষয়টি নিয়ে জেডিইউ কেন্দ্রীয় নেতৃত্বকে কিছু জানানো হয়নি বলে দাবি। আর সে কারণে কেশ বীরেন সিংহকে দল থেকে বহিস্কার করল নিতীশের দল।

প্রসঙ্গত মণিপুরের বিধানসভা নির্বাচনে ২০২২ সালে বিজেপির সঙ্গে জোট করেছিল জেডিইউ। বিধানসভা ভোটে ছয়টি আসনে জয়ী হয় তারা। তবে নির্বাচনের পর গেরুয়া শিবিরে নাম লেখান পাঁচ জেডিইউ বিধায়ক। জেডিইউ এর একজন বিধায়ক কেবলমাত্র বিজেপিতে যোগ দেননি। তিনি আব্দুল নাসির। উল্লেখ্য, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপির রয়েছে ৩৭টি আসন।

Post Views: 87

Continue Reading

Previous: জয়নগরে এক মহিলাকে কুপিয়ে খুন,ধানের খেত থেকে দেহ উদ্ধার
Next: অগ্নিকাণ্ডের গুজবে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, চাপা দিয়ে চলে গেল অন্য ট্রেন, মৃত্যু ১১ জনের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.