Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী জোট INDIA’র সাংসদরা, দিলেন স্মারকলিপি

মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী জোট INDIA’র সাংসদরা, দিলেন স্মারকলিপি

Online Desk জুলাই 30, 2023
F2RB5Yaa8AAHKAU.jpeg

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী জোট INDIA’র সাংসদরা। সফরের দ্বিতীয় দিনে রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন জোটের ২১ জন সাংসদ। প্রতিনিধি দলের নেতা, অধীর চৌধুরী জানান, মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যপালের কাছে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর। উত্তর পূর্বের রাজ্যটিতে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। বহু মানুষ ঘরছাড়া। কাংপোকপি এলাকায় উপজাতি দুই মহিলাকে বিবস্ত্র করে হেনস্থার ছবি সামনে এসেছে। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গোটা দেশ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগ চাইছেন অনেকেই। এই পরিস্থিতিতে শনিবার মণিপুরে গিয়েছেন বিরোধী জোট INDIA’র সাংসদরা। তাঁরা রবিবার সকালেই মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল অনুসূয়া উইকের হাতে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিরোধী সাংসদরা দাবি করেছেন মণিপুরের পরিস্থিতি ক্রমশ ভয়ংকর থেকে ভয়ংকরতর হয়ে উঠছে। প্রতিনিধি দলের সদস্য তৃণমূল সাংসদ দোলা সেন ওঙ্কার বাংলাকে জানান, “ মণিপুরে ত্রাণ শিবিরগুলি অত্যন্ত অস্বাস্থ্যকর। একেকটা বড় ঘরে ৪০০-৫০০ জনকে রাখা হচ্ছে। রাজ্য সরকার কেবল চাল আর ডাল দিচ্ছে। কিন্তু ছোটদের খাওয়ার মতো কিছু নেই। দ্রুত ছোটদের জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার।” তা স্মারকলিপিতে উল্লেখ করেছে প্রতিনিধি দল। দোলা সেনের দাবি, রাজ্যপাল অনুসূয়া উইক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।

প্রতিনিধি দলে থাকা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, “আমরা রাজ্যপালকে মণিপুরের দুরবস্থার কথা জানিয়েছি। উনিও আমাদের সঙ্গে সহমত। রাজ্যপালও চান সরকার সবার সঙ্গে কথা বলুক। সব দলকে নিয়ে একটি প্রতিনিধিদল গড়ে মণিপুরে আসার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল অনুসূয়া উইক।” কংগ্রেস সাংসদ অধীর আরও বলেন মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যপালের কাছে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, শনিবার দিল্লি থেকে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল মণিপুরে এসে পৌঁছায়। তাঁরা ইম্ফলে পৌঁছেই দুই ভাগ হয়ে গিয়েছিলেন। এক এলাকার গাড়ি অন্য এলাকাতে ঢুকতে পারছে না। সে কারণে ভরসা কেবল হেলিকপ্টার। কিন্তু হেলিকপ্টার মিলেছে একটা। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাঁগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করেন। অন্যদলটি সমতলে মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। ত্রাণ শিবিরগুলিতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। আজ, রবিবার তাদের দিল্লি ফিরে যাবার কথা।

Post Views: 97

Continue Reading

Previous: মণিপুরের অশান্তির পেছনে চিন! দাবি প্রাক্তন সেনাপ্রধানের
Next: রক্তচক্ষু থেকে সাবধান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.