Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং

মণিপুরে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং

Online Desk ফেব্রুয়ারি 9, 2025
n-biren-singh.jpg

ওঙ্কার ডেস্ক: সোমবার শুরু হছে মণিপুর বিধানসভার অধিবেশন, তার আগেই রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন এন বীরেন সিং। এদিন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে।
সোমবার মণিপুর বিধানসভায় অধিবেশন শুরুর কথা ছিল। এখানে দলীয় বিধায়কদের প্রবল ক্ষোভের সামনে পড়তে হত তাঁকে। যা আস্থা ভোটের পরিস্থিতি তৈরি করতো বলে মনে করা হচ্ছে। বীরেনকে নিয়ে দলের মধ্যে বিক্ষোভ চলছিল ২০২৩ সালে মণিপুর সংঘর্ষের সময় থেকেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী বীরেনের ভয়েস রেকর্ড নিয়ে বিরোধ চরমে ওঠে। যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। বিচারপতির নির্দেশে তার ফরেন্সিক টেস্টের জন্য রেকর্ডটি পাঠানো হয়েছে সরকারি ল্যাবে। সম্ভবত সোমবারই তার রিপোর্ট এসে পৌঁছানোর কথা।
এই পরিস্থিতিতে বীরেন সিংকে নিয়ে আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। আলোচনায় ডেকে নেওয়া হয় উত্তরপূর্ব ভারতে বিজেপির কোঅর্ডিনেটর সম্বিত পাত্রকে। অবশেষে কেন্দ্র ও রাজ্য বিজেপির চাপে নতি স্বীকার করলেন এন বীরেন সিং। রবিবার দিল্লি থেকে ইম্ফল ফিরেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন।
কী কারণে এই পদত্যাগ সে ব্যাপারে এখনও দলের তরফ থেকে কিছু জানা যায়িনি। মণিপুরে হিংসায় তাঁর প্রশাসনিক ব্যর্থতাকেই কারণ হিসেবে ধরছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এন বীরেন সিং উত্তরপূর্ব রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ২০১৭ সাল থেকে। তাঁর প্রথম দফার কার্যকালে বহু বিধায়ক তাঁর নেতৃত্ব নিয়ে অখুশি ছিলেন। তা সত্ত্বেও তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন।

Post Views: 110

Continue Reading

Previous: দিল্লির ভোট রাজনীতির নাড়ি ছুঁতে বিজেপির লাগবে আরও পাঁচ বছর
Next: বিরাট ব্যার্থ হলেও অফ ফর্ম কাটল রোহিতের, কটকে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফুরফুরে মেজাজে ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.