Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষনের ঘটনায় উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত বাদল অধিবেশন মুলতুবি করলেন স্পিকার

মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষনের ঘটনায় উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত বাদল অধিবেশন মুলতুবি করলেন স্পিকার

Online Desk জুলাই 21, 2023
parliament.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষনের ঘটনার আঁচে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। লোকসভায় মনিপুর ইস্যুতে ১৭৬ এবং ২৬৭ ধারায় আলোচনা চেয়ে নোটিশ দেয় কংগ্রেস। কেন্দ্র অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ১৭৬ ধারায় আলোচনায় রাজি হলেও ২৬৭ ধারায় আলোচনায় রাজি হয়নি। বিরোধীরা ওয়ালে নেমে এর প্রতিবাদ জানালে শুক্রবার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। ফলে সোমবার ফের বসবে বাদল অধিবেশন। বিরোধীদের সমবেত দাবি সত্ত্বেও আপাতত মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে এখনই সরানো হচ্ছে না বলেই খবর বিজেপি সূত্রে। এদিকে গতকালই মনিপুরের ঘটনায় কেন্দ্র এবং মনিপুর সরকারের তীব্র সমালোচনা করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে ছিল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্ট নিজেই নির্দেশ দেবে। শুক্রবার সেই মামলার শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। এদিকে দেশ জোড়া চাপের মুখে পড়ে মনিপুরের নকপোগে দুই মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেছেন অপরাধীরা ছাড় পাবে না। অপরাধীদের যাতে মৃত্যুদণ্ড হয় আমরা তাই চাইব। তবে এতেও দেশ জুড়ে নিন্দার ঝড় থামছে না। বিরোধীদের প্রশ্ন ঘটনাটি ঘটেছে ৫ মে। তারপরও অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশ কোনও এফআইআর নেয়নি। সোস্যাল মিড়িয়ায় দুই মহিলাকে জোড় করে নগ্ন করে হাটানোর দৃশ্য ভাইরাল হতেই টনক নড়ে পুলিশ,প্রশাসনের। মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন শুধু মৌখিক দুঃখ প্রকাশ করলেই চলবে না, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে এটা নিশ্চিত করে বলা যাবে না মনিপুর ভবিষ্যতে ভারতের সঙ্গে থাকবে কিনা। প্রসঙ্গত মনিপুরের নাগা এবং কুকিরা ইতিমধ্যেই আলাদা রাজ্যের দাবি করেছে।

Post Views: 261

Continue Reading

Previous: তৃণমূলের সমাবেশের জন্য ১৪৪ ধারায় ছাড়,দাবি তৃণমূল নেতার
Next: মণিপুর প্রসঙ্গ, “মহিলারাই বিজেপিকে উৎখাত করবে”- মমতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.