Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের উপ্তত্ত মণিপুর!

ফের উপ্তত্ত মণিপুর!

Online Desk মে 14, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: মণিপুরের চূড়াচাঁদপুর থেকে কাংপোকপিকতে যাওয়ার পথে একটি গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় গির্জার তিন নেতা নিহত হয়েছেন। বুধবার সকালে এ হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হন। কুকি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন রেভারেন্ড ভি সিতলৌ, রেভারেন্ড কাইগৌলেন ও যাজক (প্যাস্টর) পাওগৌলেন। নিহত ব্যক্তিরা সবাই ‘থাডৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর সদস্য। চূড়াচাঁদপুরে গির্জার নেতাদের এক বৈঠক শেষে তাঁরা কাংপোকপিতে ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, কাংপোকপির কোটজিম ও কোটলেন এলাকার মাঝামাঝি জায়গায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় ওই দল দুটি গাড়িতে করে যাচ্ছিল। এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
গত তিন বছর ধরেই মেইকেই ও কুকি এই দুই সম্প্রদায়ের মধ্যে তিন বছর ধরে সংঘাত চলছে। এর মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে উখরুল জেলায় কুকি ও তাংখুল নাগা সম্প্রদায়ের মধ্যেও নতুন করে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনা দিন দিন বেড়ে চলছে। এমন পরিস্থিতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। নিহত ব্যক্তিদের মধ্যে একজন হলেন ভুমথাং সিতলৌ। তিনি এর আগে মণিপুর ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Post Views: 81

Continue Reading

Previous: সপ্তাহে দু দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, জ্বালানি উদ্বেগের মাঝে বড় ঘোষণা দিল্লি সরকারের
Next: অনেক ভুল হয়েছে বিরাট ম্যাচ হেরে স্বীকার রাহানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.