Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সপ্তাহে দু দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, জ্বালানি উদ্বেগের মাঝে বড় ঘোষণা দিল্লি সরকারের

সপ্তাহে দু দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, জ্বালানি উদ্বেগের মাঝে বড় ঘোষণা দিল্লি সরকারের

Online Desk মে 14, 2026
rekha-gupta.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি জ্বালানি বাঁচানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের প্রশাসনিক প্রধানের সেই আবেদনের পর বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। সরকারি কর্মীদের সপ্তাহে দুদিন করে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি যানবাহন যতটা পারা যায় কম ব্যবহারের কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার থেকে এই নয়া নির্দেশ কার্যকর হবে। মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সরকারি গাড়িবহর প্রায় ৬০ শতাংশ কমিয়েছেন। বর্তমানে তাঁর কনভয়ে মাত্র চারটি গাড়ি রয়েছে। যার মধ্যে দুটি বৈদ্যুতিক গাড়ি। জ্বালানি সাশ্রয়কে উৎসাহিত করতে বিজেপি-নেতৃত্বাধীন সরকার রাজধানী শহরে ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছে। সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, প্রতি সোমবার মেট্রোতে যাতায়াত করার। সমস্ত মন্ত্রী, সরকারি কর্তা ও কর্মচারীরা মেট্রোতে যাতায়াত করবেন এই দিনে। এ ছাড়া সপ্তাহে এক দিন ‘যানবাহনহীন’ পালন করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে সরকারের তরফে। বলা হয়েছে, আগামী ছয় মাস পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক কোনো নতুন গাড়ি কেনা যাবে না। বিদেশ ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী এক বছর দিল্লি সরকারের কোনো মন্ত্রী বা উচ্চ পদস্থ কর্তা কোনো বিদেশ সফরে যাবেন না সরকারি কাজে।

বিদ্যুৎ খরচ কমাতে, সমস্ত সরকারি অফিসের এসি ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করতে সরকারি অফিসগুলিতে মাস্টার সুইচ বসানো হবে। উল্লেখ্য, রবিবার সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে বিজেপির আয়োজিত একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাব থেকে ভারতীয় অর্থনীতিকে রক্ষা করার জন্য নাগরিকদের সম্মিলিতভাবে অবদান রাখার আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নাগরিকদের জ্বালানি সাশ্রয় করতে এবং যেখানে সম্ভব মেট্রো ও গণপরিবহন ব্যবহার করতে আবেদন করেন।

Post Views: 77

Continue Reading

Previous: ‘তাপস, সজলদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে’, বিধায়ক হিসেবে শপথ নিয়ে বিস্ফোরক কুণাল
Next: ফের উপ্তত্ত মণিপুর!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.