Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অন্য দল থেকে প্রস্তাব আছে, টিকিট না পেয়ে বললেন মনোজ

অন্য দল থেকে প্রস্তাব আছে, টিকিট না পেয়ে বললেন মনোজ

Online Desk মার্চ 25, 2026
MAnoj.jpg

স্পোর্টস রিপোর্টার : এবারে বিধানসভা ভোটে টিকিট পাননি শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। যে সকল নেতা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন সেই দলে এবারে মনোজও। এদিন বিবেকানন্দ পার্কে ক্রীড়া প্রশাসক অভিষেক ডালমিয়ার উদ্যোগে হওয়া বেবি লিগের ফাইনালে মনোজ জানালেন,’টিকিট না পেলে খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন অনেকগুলো মিসড কল পাই। তখন আমি প্র্যাকটিস করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়। আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানে, কতটা কাজ করেছি।’এবারে কি অন্য দলে বা বিজেপিতে নাম লেখাবেন ! মনোজ বললেন,’প্রস্তাব তো এসেছে। এখনও ভাবিনি। ভেবে দেখি কী করা যায় ! ‘ভবানীপুর বিধানসভাতে আর রাজ্যের ফলাফল কি হবে ? মনোজ জানালেন, “আমি নিজের ভবিষ্যত জানি না রাজ্যের ভোটের ভবিষ্যত কী আর বলব !” এখন দেখার মনোজ কী সিদ্ধান্ত নেন।!

Continue Reading

Previous: যুদ্ধবিরতিতে ইরানের কড়া শর্ত, জটিলতায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি
Next: মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন-এ হামলা চালিয়েছে তেহরান; দাবী ইরানী সংবাদ মাধ্যমের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.