Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অবসরের মুহূর্তে জয় শাহর বোর্ডকে একহাত মনোজের

অবসরের মুহূর্তে জয় শাহর বোর্ডকে একহাত মনোজের

Online Desk ফেব্রুয়ারি 20, 2024
DSC_9613.jpg

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। এদিন জয় শাহর বোর্ডকে একহাত নিয়ে মনোজ বললেন,’রঞ্জি ট্রফির মূল্যটা এখন কমে যাচ্ছে। কিছু বললেই নির্বাসিত করবে, জরিমানা করবে। এখন বোর্ড খেলোয়াড়েরা চালাচ্ছে না। চালাচ্ছে কিছু রাজনীতির লোকজন। এটাই বাস্তব। কিছু বললেই নির্বাসিত হতে হবে। একটা টুইটের জন্য আমার ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আগে মুখ খুললে আজকের এই সংবর্ধনার দিনটা আমার দেখা হত না। হয়তো ক্রিকেটজীবন আগেই শেষ হয়ে যেত। রঞ্জি ট্রফি শেষ হলে আরও অনেক কিছু বলতে পারি। রঞ্জি ট্রফির যে গুরুত্ব সেটাকে তুলে ধরার চেষ্টা করব।”আগের বছর হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু অবসর ভেঙে আরও একটি রঞ্জি খেলার সিদ্ধান্ত নেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রানার্স হওয়ার পর রঞ্জি জয়ের স্বপ্ন আবার নতুন করে দেখতে শুরু করেন। সেই কারণেই অবসর ভেঙে ফেরা। কিন্তু এবার অবসর নিয়ে দোটানায় ছিলেন না। এই প্রসঙ্গে মনোজ বলেন, “একটা সময় আসে যখন শরীর আর সঙ্গ দেয় না। গত দু”তিন বছর ধরেই শরীর সেই সংকেত দিচ্ছিল। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া ছাড়া সবকিছু পেয়েছি। হাঁটুর কার্টিলেজে সমস্যা আছে। পরিবারকেও সময় দিতে পারছিলাম না। গতকাল অবসর নেওয়ার সময়ও আমার স্ত্রী সুস্মিতা আমাকে সিদ্ধান্ত ভেবে দেখতে বলেছিল। কিন্তু এবার আর ভাবলাম না। একবার অবসর নিয়েও ফিরে এসেছি। তাই এবার আর সেদিকে হাঁটতে চাইনি।” সোমবার সাংবাদিক সম্মেলনে মনোজের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী সুস্মিতা এবং ছেলে। ক্রিকেটারের পাশাপাশি বাবা এবং স্বামী হিসেবেও যে মনোজ দক্ষ, সেটা তুলে ধরেন তাঁর স্ত্রী। কথা প্রসঙ্গে মনোজের বিরিয়ানি রান্নার কথাও উঠে আসে

Post Views: 82

Continue Reading

Previous: ফের তৃনমূল – বিজেপি সংঘর্ষ নন্দীগ্রামে
Next: মেলবন্ধন হল আইএফএ আর গোয়া ফুটবলের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.