Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে মিক্সড শুটিংয়ে ব্রঞ্জ, ইতিহাস মনুর

এবারে মিক্সড শুটিংয়ে ব্রঞ্জ, ইতিহাস মনুর

Online Desk জুলাই 30, 2024
Paris-Olympics-2024-Manu-Bhaker-Sarabjot-Singh-Wins-10m-Air-Pistol-Mixed-Team-Bronze-Medal-Match.jpg

স্পোর্টস ডেস্ক :ইতিহাস মনু ভাকেরের।স্বাধীনতার পর দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মনু একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার ঈর্ষণীয় নজির গড়লেন। এরপর তিনি নামবেন ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। তাতেও মনুর পদক জয়ের সম্ভাবনা থাকছে। ফলে পদকের হ্যাটট্রিকও অসম্ভব নয়।প্যারিস অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ জিতলেন। চলতি অলিম্পিক্সে যা ভারতের দ্বিতীয় পদক।এর আগে, ১০ মিটার এয়ার পিস্তলে মনু ব্রোঞ্জ জিতেছিলেন। সরবজ্যোৎ এদিনই প্রথম অলিম্পিক্স পদক লাভ করলেন। তাঁদের কীর্তিতে পদক তালিকায় ভারত আপাতত ২৫ নম্বরে উঠে এলো।এদিন প্রথম শটে খারাপ শুরু। সরবজোত ৮.৬, মনু ১০.২। ভারত ১৮.৮। কোরিয়া প্রথম শটে এগিয়ে ছিল। পরের শটেও কোরিয়ার দুই প্রতিদ্বন্দ্বীদের দুর্দান্ত নিশানা। তবে ঘুরে দাঁড়ায় ভারত। ৬-২ এগিয়ে যায় ভারত। মনুর মনসংযোগ দুর্দান্ত। ৮-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথম শটের ভুল থেকে ঘুরে দাঁড়ান সরবজোতও। ব্রেকে ৮-২ এগিয়ে ভারত। বিরতির পর কোরিয়ান প্রতিপক্ষ ১০.৮ মারেন, সরবজোত ১০.২। ফলে স্কোর লাইন ৮-৪ হয়ে যায়। এ বার মনুর পালা। মনুর সৌজন্যে ফের লিড নেয় ভারত। সাত রাউন্ডের পর ১০-৪ ব্যবধানে এগিয়ে যায়। তবে ও ইয়ে শিন ভারতের সরবজোতের বিরুদ্ধে আরও একটা সিরিজ জিতে ১০-৮ করে কোরিয়া।৯ নম্বর সিরিজে ও ইয়ে শিন এবং মনু ভাকের। ১০.৫ এবং ১০ মেরে ফের ভারতকে ১২-৬ লিড দেন মনু। আর দুটো রাউন্ড বাকি। ১০ নম্বর সিরিজে লি এবং মনুর লড়াই। কোরিয়ান প্রতিপক্ষ দুই শটে ১৯.৪ মারেন, মনু ২০.৮। আরও একটি সিরিজ জিতে ভারত ১৪-৬ এগিয়ে যায়। আর একটা সিরিজ জিতলেই ভারতের ব্রোঞ্জ। ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ভারত। ও ইয়ে শিন বনাম সরবজোত। দুই শটের সিরিজে ও ইয়ে শিন ১৯.৮ মারেন। সরবজোত ১৯.৩। ফলে স্কোর দাঁড়ায় ভারতের ১৪-৮। ভারতের পদকের অপেক্ষা বাড়ান ও ইয়ে শিন। পরের সিরিজে ও ইয়ে শিন ১০.২ ও মনু ১০.৬ মারেন। তারপরও ১৪-১০ হয়ে দাঁড়ায় স্কোর লাইন। পরপর দুটি সিরিজ জিতে ভারতের চাপ বাড়ায় কোরিয়া

Post Views: 81

Continue Reading

Previous: খুলে যাবে উৎসশ্রী পোর্টাল আদালতের জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ
Next: কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ভূমিধস, বাড়ছে মৃ*তের সংখ্যা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.