Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর ছত্তিসগড় সফরের আগে বিজাপুরে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর

মোদীর ছত্তিসগড় সফরের আগে বিজাপুরে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর

Online Desk মার্চ 30, 2025
naxal.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্তিসগড় সফরের আগে বিজাপুরে ৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করল নিরাপত্তা বাহিনীর কাছে। যাদের মধ্যে ১৪ জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল আগে। যার সর্বমোট মূল্য ৬৮ লক্ষ টাকা। এদিন ৫০ মাওবাদীর আত্মসমর্পণের পর মাওবাদ বিরোধী লড়াইয়ে ভারত সরকারের এটি বড় সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাজ্য পুলিশ এবং সিআরপিএফ -এর ঊর্ধ্বতন আধিকারিকদের সামনে ৫০ জন অস্ত্র সমর্পণ করেছেন। বিজাপুরের সিনিয়র পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব বলেছেন, ‘আত্মসমর্পণকারী ৫০ জনের মধ্যে ছয় জনের মাথার দাম হিসেবে ৮ লক্ষ টাকা করে, তিন জনের মাথার দাম ৫ লক্ষ টাকা করে এবং পাঁচ জনের মাথার দাম ১ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। তাদের আত্মসমর্পণে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), বাস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সিআরপিএফ এবং কোবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ তিনি আরও জানান, মাওবাদ ত্যাগ করে মূলধারায় যোগ দেওয়ায় সরকারের নীতি অনুসারে পুনর্বাসন দেওয়া হবে তাদেরকে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিসগড় সফরের কয়েক ঘন্টা আগে এই আত্মসমর্পণের ঘটনা ঘটে। এদিন প্রধানমন্ত্রী ৩৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সঙ্গে একাধিক প্রকল্পের কাজের সূচনা করবেন তিনি।

প্রসঙ্গত শনিবার ছত্তিশগড়ের সুকমা এবং বিজাপুর জেলায় দুটি সংঘর্ষে ১১ জন মহিলা-সহ ১৮ জন মাওবাদীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চের আগে দেশ থেকে মাওবাদ নির্মূল করবেন।

Post Views: 80

Continue Reading

Previous: সকলের কাছে ক্ষমা চেয়ে ২ মাস পর ফের কাজে ফিরলেন রণবীর আলাহাবাদিয়া
Next: ঘিবলি’র আড়ালেই প্রকাশ্যে প্রেমের ইঙ্গিত দিলেন টলিপাড়ার দেবচন্দ্রিমা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.