Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • জেলে বসেই পিএইচডি’র আবেদন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউতে মাওবাদী নেতা অর্ণব দামের

জেলে বসেই পিএইচডি’র আবেদন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউতে মাওবাদী নেতা অর্ণব দামের

Online Desk জুন 26, 2024
Arnab.png

নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন জেল বন্দী মাওবাদী নেতা অর্ণব দাম। বুধবার সকালে তাঁকে হুগলি সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় ইন্টারভিউের জন্য। এর আগে অর্ণব জেলে বসেই ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জেলে বসেই সেট পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।
চুঁচুড়া সংশোধনাগার সূত্রে খবর, অর্ণবের পিএইচডি করার ইচ্ছার কথা সংশোধনাগার কতৃপক্ষকে জানায়। সেই মত যোগাযোগ করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায় আইন মেনে তিনি পিএইচডি করতেই পারবেন জেল বন্দী মাওবাদী নেতা অর্ণব দাম।
প্রসঙ্গত, অর্ণবের বাবা একজন অবসরপ্রাপ্ত বিচারক। সে ছোট থেকেই মেধাবী। ১৯৯৮ সাল নাগাদ খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষে পড়াকালীন হঠাৎই ক্যাম্পাস ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান অর্ণব। যোগ দেন মাওবাদী সংগঠনে।
পুরুলিয়া-ঝাড়খণ্ডের পাহাড়ে-জঙ্গলে ছিল তাঁর গোপন আস্থানা। সংগঠনে কমরেড বিক্রম নামে পরিচিত ছিল তার। এছাড়া মাস্টারদা, ভানু, সূর্য নামেও ডাকা হতো অর্ণবকে। পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী নেতা পলিটব্যুরো নেতা কিষেনজির অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন অর্ণব। লালগড় আন্দোলনের সময় অযোধ্যা-বাঘমুন্ডির পাহাড়-জঙ্গলে অর্ণবের নেতৃত্বে গেরিলা বাহিনী নাজেহাল করে দিয়েছিল যৌথবাহিনীকে। শিলদা ইএফআর ক্যাম্পে হামলা থেকে শুরু করে একাধিক মাওবাদী হামলায় অভিযুক্ত অর্ণব। ২০১২ সালে আসানসোল থেকে ধরা পড়েন মাওবাদী নেতা অর্ণব দাম। জেলবন্দি হওয়ার পর থেকেই অসম্পূর্ণ থাকা উচ্চশিক্ষায় মন দেন তিনি। গত ২৯ ফেব্রুয়ারি সাজা ঘোষণার পর প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল তারপর গত ১৭ মার্চ থেকে হুগলি জেলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্ণব।
উল্লেখ্য, আদালতে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। বিচারক সেটা তাঁর আদেশে নথিভুক্তও করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু হুগলী জেল কতৃপক্ষ তার আবেদনকে বিশেষ সাড়া দেয়নি বলে অভিযোগ। উচ্চ শিক্ষার জন্য অর্ণব অনশন শুরু করবেন ঘোষণা করেন। এর পর মানবাধিকার সংগঠন এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। এবার জেল বন্দী মাওবাদী নেতা অর্ণব দামের উচ্চ শিক্ষার ইচ্ছা পূরণ হতে চলেছে!

Post Views: 75

Continue Reading

Previous: পোর্ট ট্রাস্টের জায়গা খালি করতে পুলিশকে সময় বেঁধে দিলো হাইকোর্ট
Next: এমপি আনার খুন: পাহাড় থেকে দুই আসামী গ্রেফতার, হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.