Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক

ছত্তিশগড়ে ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক

Online Desk এপ্রিল 17, 2025
20250417_171020.jpg

ওঙ্কার ডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলার তিনটি জায়গায় অভিযান চালিয়ে ২২ জন মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সিআরপিএফ এর কোবরা বাহিনী এবং স্থানীয় পুলিশের একটি দল এলাকায় যৌথ অভিযান চালায়। সেই অভিযানের সময় উসুর থানা এলাকার টেকমেতলা গ্রামের কাছে একটি জঙ্গল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জংলা থানা এলাকার বেলচর গ্রাম থেকে আরও ছয় জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নেলাসনার থানা এলাকার কান্দাকারকা গ্রামের একটি জঙ্গল থেকে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে টিফিন বোমা, জেলটিন স্টিক, ডেটোনেটর, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মাওবাদী লিফলেট এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেকের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে।

উল্লেখ্য, বুধবার ছত্তিশগড়ের পুলিশের তরফে জানানো হয়, দুই মাওবাদীর নিহত হওয়ার কথা। মঙ্গলবার সন্ধ্যায় ছত্তিশগড়ের কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার সীমান্তবর্তী কিলাম-বারগুম গ্রামের একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয় তাঁদের। পুলিশের তরফে জানানো হয় নিহত দুই জনের নাম হালদার এবং রামে। হালদারের মাথার দাম ৮ লক্ষ টাকা এবং রামে-এর মাথার ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। এখনও পর্যন্ত ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ১৪০ জন মাওবাদী নিহত হয়েছেন। তার মধ্যে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার বিভাগে নিহত হয়েছেন ১২৩ জন।

Post Views: 77

Continue Reading

Previous: ‘পিকচার আভি বাকি হ্যায়, সময় ফিরে আসবে’ কাজে ফিরে কিসের বার্তা রণবীর আলহাবাদিয়ার?
Next: দিলীপ ঘোষের বিয়ে !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.