Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিল ইরান

ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিল ইরান

Online Desk মার্চ 12, 2026
20260312_102608.jpg

ওঙ্কার ডেস্ক: শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। ইজরায়েল ও ওয়াশিংটন যৌথ ভাবে ইরানের উপর হামলা চালানোর পর ওই দিন থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হয়েছে। ১২ দিন পেরিয়ে গেলেও এখনও সেই সংঘাত থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এই আবহে পশ্চিম এশিয়ায় সংঘর্ষ থামাতে তিনটি শর্ত দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে চলা তাঁর দেশের যুদ্ধ বন্ধে এই শর্তগুলি দিয়েছেন।

ইরানের তরফে যে শর্তগুলির কথা বলা হয়েছে, সেগুলি হল, প্রথমত, তেহরানের নায্য অধিকারের স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং তৃতীয়ত, ভবিষ্যতে আর কোনও হামলা হবে না—আন্তর্জাতিক মহল থেকে এমন নিশ্চয়তা দিতে হবে। এদিকে, তেহরান ও বৈরুতে ইজরায়েলি হামলার পরই ইজরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আগত ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।’

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সঙ্কট তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে বলে খবর।

Post Views: 118

Continue Reading

Previous: আবারও রাজ্যের হাওয়া বদল, ভিজতে পারে কোন কোন জেলা? জেনে নিন…
Next: ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি, নিরাপত্তা বলয় ভেঙে এত কাছে কী ভাবে গেল বন্দুকধারী? প্রশ্ন ওমরের

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.