Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি, নিরাপত্তা বলয় ভেঙে এত কাছে কী ভাবে গেল বন্দুকধারী? প্রশ্ন ওমরের

ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি, নিরাপত্তা বলয় ভেঙে এত কাছে কী ভাবে গেল বন্দুকধারী? প্রশ্ন ওমরের

Online Desk মার্চ 12, 2026
20260312_100115.jpg

ওঙ্কার ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা। বুধবার এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। যদিও গুলি ফারুক আব্দুল্লার শরীরে লাগেনি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফারুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পুত্র ওমর আব্দুল্লা।

রিপোর্ট অনুসারে, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং জম্মুকাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, বিয়ের অনুষ্ঠান থেকে যখন বেরচ্ছিলেন তাঁরা সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফারুককে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌য়। কপাল জোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দর‌ও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গ্রেটার কৈলাসে ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে সেখানে গিতেছিলেন ফারুক এবং সুরিন্দর। বিয়ের অনুষ্ঠান থেকে বেরনোর সময় ফারুককে পিছন থেকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় কমল সিংহ জমওয়াল নামে এক ব্যক্তি। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে কী কারণে জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাল অভিযুক্ত তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনায় সরব হয়েছেন ফারুকের পুত্র তথা জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আল্লার দয়ায় আমার বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে বিস্তারিত তথ্য অজানা, তবে যা জানা গিয়েছে তা হল, একটি গুলি ভর্তি পিস্তল নিয়ে এক ব্যক্তি আমার বাবাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালান। শুধুমাত্র ক্লোজ প্রোটেকশন টিম-এর তৎপরতায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বাবা নিরাপদে রয়েছেন। বন্দুক হাতে ওই ব্যক্তি এন‌এসজি-র নিরাপত্তাবলয় ভেদ করে জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত এক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কী ভাবে পৌঁছোলেন, সেটাই প্রশ্ন।’

Post Views: 111

Continue Reading

Previous: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিল ইরান
Next: বিতর্কের মাঝেই শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, বিমান বসু

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.