Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ঝলসে মৃত্যু ২১ জনের, ভেতরে ছিলেন বহু বিদেশি

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ঝলসে মৃত্যু ২১ জনের, ভেতরে ছিলেন বহু বিদেশি

Online Desk জুন 3, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির একি হোটেলে। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভিতরে আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি বলে জানা এদিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ওই হোটেলের রেস্টুরেন্টে আগুন লাগে।

এক আধিকারিক জানান, খবর পেয়ে তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন, এবং অন্যান্য অগ্নিনির্বাপক ব্যবস্থা পাঠানো হয়। মনে করা হচ্ছে, ঘটনার সময় হোটেলটিতে প্রায় ৪০ জন লোক ছিলেন। তবে কী থেকে এই আগুন লাগল তা এখন স্পষ্ট নয়। একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ হোটেলের উপর থেকে নীচে লাফ দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলটিতে প্রায় ২৫টি রুম রয়েছে। চিকিৎসার জন্য এ দেশে আসা বিদেশি নাগরিক-সহ প্রায় ৪০ জন অতিথি সেখানে ছিলেন। আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই অগ্নিকাণ্ডে প্রাণহানি ‘দুঃখজনক’। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে লেখা হয়েছে, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে।’ পিএও এর তরফে ঘোষণা করা হয়েছে, আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য এবং এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করি।’

Post Views: 74

Continue Reading

Previous: সীমান্তে অবৈধ পারাপারের সময় বিএসএফ-র গুলিতে জখম দুই বাংলাদেশি নাগরিক
Next: ব্রিটেনে নবালককে ছুরিকাঘাত করার জন্য ২১ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি ভারতীয় বংশোদ্ভূত যুবকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.