Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সীমান্তে অবৈধ পারাপারের সময় বিএসএফ-র গুলিতে জখম দুই বাংলাদেশি নাগরিক

সীমান্তে অবৈধ পারাপারের সময় বিএসএফ-র গুলিতে জখম দুই বাংলাদেশি নাগরিক

Online Desk জুন 3, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভারতীয় সীমান্ত থেকে ফের বে-আইনি ভাবে বাংলাদেশে পালানোর সময় সীমান্তপ্রতিরক্ষাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হলেন দুই বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে মঙ্গলবার রাতে দুই বাংলাদেশি নাগরিক রাতের অন্ধকারে সীমান্ত অঞ্ছল থেকে নদী সাঁতরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁরা বি এস এফ এর গুলিতে বিদ্ধ হন। দুই বাংলাদেশি নাগরিক মহম্মদ মহিউদ্দিন (৪২) এবং মহম্মদ শাহিন (২৮) বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হন বলে অভিযোগ। তারা বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশের পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আহত দুই ব্যক্তি অবৈধ উপায়ে বছরখানেক আগে ভারতে প্রবেশ করেছিলেন। তারা তামিলনাড়ুতে ছিলেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত সরকার দেশে ফেরাতে উদ্যোগী হতে ওই দুজন ব্যক্তিগত উদ্যোগে ফেরার চেষ্টা করেন। মনে করা হচ্ছে তাদের কাছে বাংলাদেশের কোনও ধরনের নথিপত্র না থাকাতেই তারা ভারতের পুলিশ ও বিএসএফের হাতে ধরা পড়া এড়াতে নিজেরাই নদীতে সাঁতরে দেশে ফেরার চেষ্টা করছিলেন। ওই সময় বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে তারা ধরা দেয়নি। অবস্থা বেগতিক দেখে বিএসএফ গুলি চালালে দুজনেরই পিঠে বুলেট লাগে। প্রথমে তাদেরকে সাতক্ষীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই কাঁটাতার এবং সীমান্ত হত্যা নিয়ে সরব বাংলাদেশি কট্টরপন্থী রাজনীতিবিদরা। সাম্প্রতিককালে বাংলাদেশের বহু পাচারকারী বিএসএফের গুলিতে মরে যায় সীমান্তে। এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ রয়েছে। ঢাকা বারবার ‘সীমান্ত হত্যা’ বন্ধের কথা বলছে। তবে পাচার এবং অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হচ্ছে বিজিবি। এই আবহে ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর বিএসএফ। তবে বাংলাদেশের একাংশ যেন সীমান্ত অনুপ্রবেশকে তাদের ‘জন্মসিদ্ধ অধিকার’ হিসেবে মনে করছেন। এর আগে জায়গায় জায়গায় ভারতের বিএসএফ কাঁটাতার দিতে গেলে তাতে বাধা দিতে দেখা গিয়েছে বিজিবিকে। আবার বিজিবির বিরুদ্ধে অভিযোগ, বহু জায়গায় তারাই ঘুষ নিয়ে অনুপ্রবেশে ‘সাহায্য’ করে দেয়।

Post Views: 99

Continue Reading

Previous: তোলাবাজির অভিযোগে গড়ফায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
Next: দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ঝলসে মৃত্যু ২১ জনের, ভেতরে ছিলেন বহু বিদেশি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.