Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-36.webp

নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় থামছে না বন্দুক-সন্ত্রাস। পেনসিলভেনিয়ার ইরি শহরে এক ব্যক্তির গুলিতে মৃত্যু হল ৮ জনের। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলা এবং দুই শিশু রয়েছে। ঘটনার পর নিজের বন্দুকেই আত্মঘাতী হয়েছেন ৪৫ বছর বয়সি হামলাকারী।

শুক্রবার রাতে পেরি স্ট্রিটের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার সাংবাদিক বৈঠকে ইরি পুলিশের প্রধান রিক লোরা জানান, খবর পেয়ে পুলিশ পৌঁছনোর আগেই অভিযুক্ত নিজেকে গুলি করে। বাড়ির দোতলা থেকে তার দেহ উদ্ধার করা হয়। লোরা বলেন, এমন দৃশ্য ঘটনাস্থল ছেড়ে এলেও মাথা থেকে যায় না।

কেন এই হত্যালীলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নিহত ৮ জনের মধ্যে ৭ জনই অভিযুক্তের পরিবারের সদস্য, বাকি একজন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। প্রথমে ঘরের ভিতরে ঢুকে গুলি চালায় সে, পরে বাইরে বেরিয়ে দুই মহিলাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁরা প্রতিবেশীদের কাছে ছুটে যান সাহায্যের জন্য।

ঘটনার পর শোক প্রকাশ করেছেন শহরের মেয়র ড্যারিয়া ডেভলিন। তিনি পুলিশকর্মীদের সাহসিকতার প্রশংসা করে বলেন, এই ভয়াবহ দৃশ্যের আতঙ্ক পুলিশকেও বয়ে বেড়াতে হবে। রাজ্যের গভর্নর জশ শাপিরোও এক্স-এ পোস্ট করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কড়া আইনের দাবি তুলছেন। ২০২৪ সালে ঘোস্ট গান অর্থাৎ সিরিয়াল নম্বর ছাড়া বাড়িতে তৈরি বন্দুক নিয়ন্ত্রণ-সহ একাধিক সংস্কার বিল আনার পক্ষে সওয়াল করেছিলেন তিনি, যদিও তার বেশিরভাগই এখনও আইনসভায় আটকে।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানাচ্ছে, ২০২৬ সালে এখনও পর্যন্ত আমেরিকায় ৪০০-র বেশি মাস শ্যুটিং হয়েছে। হামলাকারী বাদে অন্তত ৪ জন গুলিবিদ্ধ হলেই তাকে মাস শ্যুটিং ধরা হয়। পেনসিলভেনিয়ায় এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল জুলাই মাসে, ফিলাডেলফিয়ায়।

Continue Reading

Previous: পুজোর কটা দিন বাকি জেনে নিন শুষ্ক ত্বকের জন্য কি করবেন?
Next: স্ট্রবেরি গাছের পরিচর্যা ও প্রচুর ফল পাওয়ার সহজ উপায়:

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব, রবিবার কালীঘাটে অভিষেকের বাড়িতে সমন নিয়ে পুলিশ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-34.webp

‘জুতো পড়ার সময়ও দেয়নি, অপহরণ করা হয়েছে’! আটক প্রসঙ্গে মুখ খুললেন রাঠী

Online Desk অক্টোবর 11, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

১১ অক্টোবর ২০২৬ বারোটি রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

Untitled.png

হাঁপানি রোগের লক্ষণও উপশমের উপায়:

Online Desk অক্টোবর 11, 2026
Untitled.png

স্ট্রবেরি গাছের পরিচর্যা ও প্রচুর ফল পাওয়ার সহজ উপায়:

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-36.webp

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
Untitled.png

পুজোর কটা দিন বাকি জেনে নিন শুষ্ক ত্বকের জন্য কি করবেন?

Online Desk অক্টোবর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.