Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজ্ঞপ্তি জারি করে এমবিবিএস কোর্সে ভর্তি স্থগিত করল স্বাস্থ্য ভবন! চিন্তায় পড়ুয়ারা

বিজ্ঞপ্তি জারি করে এমবিবিএস কোর্সে ভর্তি স্থগিত করল স্বাস্থ্য ভবন! চিন্তায় পড়ুয়ারা

Online Desk আগস্ট 19, 2025
swasthya.jpg

ওঙ্কার ডেস্ক: এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল স্বাস্থ্য ভবন। পাশাপাশি ডেন্টালে ভর্তিও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই বিজ্ঞপ্তি জারির পরে চিন্তায় পড়েছেন অভিভাবক এবং মেডিকেল পড়ুয়ারা।

স্বাস্থ্য ভবনের দফতরের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কেবলমাত্র ভর্তি প্রক্রিয়া স্থগিত করার কথা বলা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকে। মেডিকেল কোর্সে ভর্তি প্রক্রিয়া পিছনোয় সার্বিক ভাবে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন অনেকে। যা গোটা স্বাস্থ্য পরিষেবায় প্রভাব ফেলবে। ভর্তিতে স্থগিতাদেশের ফলে প্রায় ১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরব হয়েছেন। এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘জরুরি নোটিশ’-এর নামে, পশ্চিমবঙ্গ সরকার কোনও উপযুক্ত কারণ ছাড়াই ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে! রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। ভর্তি কাউন্সেলিং, যা একবার শুরু হয়েছিল, হঠাৎ কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল? সংরক্ষণের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অযৌক্তিক সুযোগ-সুবিধা দিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ তুষ্ট করার এটি কি আরেকটি প্রচেষ্টা?’

Post Views: 117

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও উপ রাষ্ট্রপতি পদে প্রার্থী দিলেন ইন্ডিয়া জোট; বিচারপতি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী
Next: ফের ডিএ মামলার শুনানি পিছালো সুপ্রিম কোর্ট, সম্ভাব্য শুনানির দিন ২৬ আগস্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.