Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বসুন্ধরার জিতে যাওয়া ছন্দ নষ্ট করে বলছেন বাগান কোচ

বসুন্ধরার জিতে যাওয়া ছন্দ নষ্ট করে বলছেন বাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2023
WhatsApp-Image-2023-11-28-at-17.37.17.jpeg

স্পোর্টস ডেস্ক : লজ্জার হার। ঘরের মাঠে পাঁচ গোল হজম মোহনবাগানের। জঘন্য ফুটবল। এক গোলে এগিয়েও পাঁচ গোল খেল জুয়ান ফেরান্দোর দল। ঘরের মাঠে স্বপ্নের জলাঞ্জলি। মরণ-বাঁচন ম্যাচে শোচনীয় হার মোহনবাগানের। সোমবার যুবভারতীতে ওড়িশা এফসির কাছে ২-৫ গোলে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিল মোহনবাগান। এদিন মাঠে নামার আগে মাজিয়ার বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ২-১ ব্যবধানে জয়টা তাদের ফুটবলারদের কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল। পরবর্তী পর্বে যাওয়ার জন্য বসুন্ধরা-মাজিয়া ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানেরকাছে। ওড়িশার কাছে ৫-২ গোলে হারের পর হারের পর ফেরান্দো বলেন, ‘আসলে বসুন্ধরা ম্যাচটি জিতে যাওয়ায় আমাদের ফুটবলাররা ভাবতে শুরু করেছিল যে, ম্যাচটা জিততেই হবে। আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম, তখন মাজিয়া এক গোলে এগিয়ে ছিল। তার পর খেলা শুরুর আগে জানতে পারি, ম্যাচটা বসুন্ধরা জিতেছে। ফুটবলারদের মনে ওই ফলাফলটা ঘুরছিল। প্রথম কুড়ি মিনিট ভালো খেললেও, তার পর খেলা থেকে হারিয়ে যায় ছেলেরা। শেষের দিকে অলআউট খেলতে গিয়ে শেষ দু’টি গোল হজম করেছে।এখন ফোকাস আইসএলে। সামনেই হায়দরাবাদ ম্যাচ। জানুয়ারিতে সুপার কাপ। সেই নিয়েই ভাবতে হবে।এটাই ফুটবলের অঙ্গ। সত্যি কঠিন বিষয়। তবে এটা নিয়ে আর বলে লাভ নেই।দিমিত্রি পেত্রাতোসের অনুপস্থিতিতে আরও তালকানা দেখাল বাগানের আক্রমণকে। কামিন্স নব্বই মিনিট পর্যন্ত কী করলেন বোঝা গেল না। তেমনই সাদিকু। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম পাঁচ গোল হজম ফেরান্দোর। বছর দুয়েক আগে মুম্বই সিটির কাছে আইএসএলের ম্যাচে পাঁচ গোল খেয়েছিল সবুজ মেরুন।

Post Views: 75

Continue Reading

Previous: মহিলাদের নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
Next: কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ মদন মিত্রর

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.