Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মনমোহনকে শ্রদ্ধা জানালেন মহম্মদ ইউনুস

মনমোহনকে শ্রদ্ধা জানালেন মহম্মদ ইউনুস

Online Desk ডিসেম্বর 31, 2024
md-yunus-manmohan.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে প্র্যাত প্রধানমন্ত্রীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেইসঙ্গে শোকবার্তায় মনমোহনকে কাছের বন্ধু বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হাইকমিশনে স্বাগত জানান। এরপর সেখানে গিয়ে প্রয়াত মনমোহন সিং-এর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়ে মহম্মদ ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি খুব সহজ সরল এবং জ্ঞানী ছিলেন।’
একইসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতকে বড় করে তুলতে মনমোহন সিং-এর অবদান ছিল। প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ভারত সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে। দেশের রাজনীতিবিদদের পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।

Post Views: 112

Continue Reading

Previous: ডিজিটাল শুভেচ্ছায় মজে মানুষ, হারিয়ে যাচ্ছে গ্রিটিংস কার্ড
Next: জঙ্গি হামলার আশঙ্কা, কুম্ভমেলার ইতিহাসে প্রথম নিরাপত্তায় থাকবে এনএসজি কম্যান্ডো

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.