Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিরাজের বোলিং দেখে মুগ্ধ সচিন

সিরাজের বোলিং দেখে মুগ্ধ সচিন

Online Desk জানুয়ারি 4, 2024
mohammed-siraj-044148925-16x9_0.jpg

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বিধ্বংসী ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। আর তাতেই কার্যত আপ্লুত হয়েছেন সকলে। সেঞ্চুরীয়নে তিনি না পারলেও, কেপটাউনে মহম্মদ সিরাজের হাত থেকে এসেছে একের পর এক সেরা বোলিং পারফরম্যান্স। টেস্ট ক্রিকেটের ফর্ম্যাটে কেরিয়ারের সেরা বোলিং করেছেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবির। এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকরও।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি মহম্মদ সিরাজ। কিন্তু এদিন কেপটাউনে শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাঁর সামনে কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। একাই এগিন প্রোটিয়া শিবিরকে শেষ করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এজডেন মার্করাম থেকে একের পর এক প্রোটিয়া তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্স থেকে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই মুগ্ধ। ৯ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ৬টি উইকেট।মহম্মদ সিরাজের পেস এবং লেন্থ দেখে কার্যত হতবাক হয়েছেন সচিন তেন্ডুলকরও। তাঁর এই পারফরম্যান্স যে তাঁকেও মুগ্ধ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকরের মতে এদিন কেপটাউনে সচিন তেন্ডুলকর নাকি তাঁর পেসের জাদু দেখিয়েছেন। এই সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো এডেন মার্করাম, টনি ডে জর্জি এবং ডিন এলগারদের মতো তারকা ক্রিকেটারদের মাঠ ছাড়ার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজের টেস্ট কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখালেন তিনি।

তাঁর এমন পারফরম্যান্স দেখেই টুইট করেছেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, “নিউল্যান্ডসে মহম্মদ সিরাজ এদিন ম্যাজিক দেখিয়েছেন। এক অসাধারণ লাইন লেন্থ এবং সেইসঙ্গে হতবাক করার মতো একটা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি”।

এদিন শুরু থেকেই মহম্মদ সিরাজের বোলিংয়ে ছিল জাদু। দিনের শুরুতেই এডেনব মার্করাম ২ রানে সাজঘরে ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজ। এরপর ডিন এলগারকে ৪ রানে এবং টনি ডে জর্জিকে মাত্র ২ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। যদিও এইকটা উইকেট মহম্মদ সিরাজ সন্তুষ্ট ছিলেন না। এরপর একে একে ডেভিড বেরিংহ্যাম, কাইল ভেরাইনকে সাজঘরের দিকে ফিরিয়ে দিতে পেরেছিলেন মহম্মদ সিরাজ। তাতেই আপ্লুত সচিন থেকে বাকি সকলে।

Post Views: 85

Continue Reading

Previous: কালী ঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে:দিলীপ
Next: কামারহাটিতে গুলিবিদ্ধ তৃনমূল কর্মী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.