নিজস্ব প্রতিনিধি : গঙ্গা মিশনের উদ্যোগে রবিবার মেগা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল হাওড়ার বাইনান গ্রাম পঞ্চায়েতের তেঁতুল মুড়িতে। উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এি কর্মসূচিতে আমতার বিধায়ক অমিত সামন্তের পূর্ণ সহযোগিতায় পাঁচ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় নানারকম ফলের চারাগাছ।

গাছের উপযোগিতা বোঝাতে গিয়ে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের হাহাকার। অথচ প্রকৃতিগত ভাবে অক্সিজেনের উৎস গাছ।” তাঁর কথায়, “দেখা গেছে একটি গাছ থেকে আমরা আনুমানিক ৬৪ লাখ টাকার উপকার পেয়ে থাকি”। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বৃক্ষ নিধনের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ বিষয়ে বন দফতরেরও শরণাপন্ন হয়েছেন তাঁরা।

বাইনানে অনুষ্টিত এই কর্মসূচিতে এদিন বহু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, আমতা বিধায়ক অমিত সামন্ত ছাড়া উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর ব্লকের বিডিও মানস কুমার গিরি, বাগনান থানার আইসি শুভ্র সান্যাল, সমাজসেবী প্রণব হাজরা প্রমূখ।